আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জুবিন গর্গের মৃ*ত্যু: আদালতে ৩,৫০০ পাতার চার্জশিট জমা দেবে অসম পুলিশ,তদন্তে মিলল বহু গুরুত্বপূর্ণ তথ্য

Published on: December 12, 2025
---Advertisement---

অসম, ১২ ডিসেম্বরঃ অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যমৃত্যুর তদন্তে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। শুক্রবার আদালতে জমা পড়তে চলেছে ৩,৫০০ পাতার বিশাল চার্জশিট, এমনটাই সূত্রে জানা গেছে। দীর্ঘ কয়েক মাস ধরে ফরেনসিক বিশ্লেষণ, ইলেকট্রনিক তথ্যপ্রমাণ সংগ্রহ এবং দেশ-বিদেশ থেকে নথি যাচাইয়ের পর অবশেষে এই চার্জশিট দাখিলের সিদ্ধান্ত নেয় পুলিশ।

অসম পুলিশ সূত্রের খবর, তদন্তে সিঙ্গাপুর পুলিশের কাছে থাকা গুরুত্বপূর্ণ নথি ও প্রাথমিক তদন্ত রিপোর্টও খতিয়ে দেখা হয়েছে। কারণ জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় বিদেশি তদন্ত সংস্থার তথ্যও সমান গুরুত্বপূর্ণ ছিল। সব দিক পর্যালোচনা করেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম চার্জশিট প্রস্তুত করেছে বলে জানানো হয়েছে।

তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, চার্জশিটে থাকবে, ফরেনসিক ল্যাবের বিশদ রিপোর্ট, ইলেকট্রনিক প্রমাণ (মোবাইল, ইমেল, ডিজিটাল লগ), ঘটনার সময় উপস্থিত সাক্ষীদের জবানবন্দি, সিঙ্গাপুর পুলিশের তদন্ত নথি, সন্দেহভাজনদের ভূমিকা সংক্রান্ত বিশ্লেষণ

চার্জশিটের পাতা সংখ্যা এত বড় হওয়ার কারণ, তদন্তে উঠে এসেছে বহু স্তরের তথ্য এবং জটিল ঘটনার বিশদ বিবরণ। পুলিশ মনে করছে, এই চার্জশিট মামলার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

জুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া নেমেছিল অসম ও উত্তর-পূর্বের সঙ্গীত জগতে। তাঁর মৃত্যুকে ঘিরে প্রথম থেকেই ছিল বহু প্রশ্ন। এবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম-এর এই বিস্তৃত চার্জশিট সেই প্রশ্নগুলোর বহু উত্তর দিতে পারে বলেই আশা করছে পুলিশ ও পরিবার।

আদালতে চার্জশিট পেশ হওয়ার পর মামলার শুনানির পরবর্তী ধাপ শুরু হবে। এখন নজর থাকবে আদালত কী নির্দেশ দেয় এবং তদন্তের ভিত্তিতে সামনে আসে কোন নতুন তথ্য।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment