আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হাসপাতালে নজরদারি ও শহরে ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে সরব যুব সংগঠন

Published on: May 27, 2026
---Advertisement---

দিনহাটা, ২৭ মেঃ দিনহাটা মহকুমা হাসপাতাল ও বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে দালালচক্রের দৌরাত্ম্য, শহরের যানজট, মহিলা নিরাপত্তাহীনতা এবং ড্রাগ কারবারের প্রতিবাদে বুধবার দিনহাটা থানায় ডেপুটেশন দিল ডিওয়াইএফআই। সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি তুলে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হয়।

ডিওয়াইএফআই-এর অভিযোগ, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সক্রিয় দালালচক্র রোগীদের বিভ্রান্ত করে বেসরকারি নার্সিংহোমে পাঠাচ্ছে এবং অবৈধভাবে অর্থ আদায় করছে। পাশাপাশি ব্লাড ব্যাঙ্ককে কেন্দ্র করেও অসাধু মধ্যস্বত্বভোগীদের সক্রিয়তার অভিযোগ তোলা হয়েছে। সংগঠনের দাবি, এই পরিস্থিতিতে সাধারণ রোগী ও তাঁদের পরিবার চরম হয়রানির শিকার হচ্ছেন।

এছাড়াও হাসপাতাল চত্বরে মহিলা ও যুবতিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বখাটেদের উৎপাত ও নেশার কারবারের কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

দিনহাটা শহরের যানজট পরিস্থিতি নিয়েও সরব হয় সংগঠন। বিশেষ করে ট্রেন চলাচলের সময়, স্কুল-কলেজ খোলার ও ছুটির সময়ে গুরুত্বপূর্ণ মোড়, রেলগেট ও বাজার এলাকায় তীব্র যানজট তৈরি হচ্ছে বলে দাবি করা হয়। এর ফলে রোগীবাহী গাড়ি ও সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন।

ডেপুটেশনে হাসপাতাল এলাকায় পুলিশি টহল বৃদ্ধি, সিসিটিভি নজরদারি জোরদার, পুলিশ হেল্প ডেস্ক চালু, মহিলা নিরাপত্তা নিশ্চিত করা এবং ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানোর দাবি জানানো হয়।

এদিন ডেপুটেশন গ্রহণ করেন দিনহাটা থানার আইসি বুধাদিত্য রায়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতা শুভ্রালোক দাস, মনিরুল মিয়া, অর্পিতা ভট্টাচার্য, সোহম চক্রবর্তী ও সৌরভ চন্দ প্রমুখ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment