আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ছেলে ধরা সন্দেহে মহিলাকে আটক, মালদার আমতলা গ্রামে উত্তেজনা

Published on: March 7, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৭ মার্চঃ ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাকে ঘিরে শনিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরাতন মালদা-র ভাবুক অঞ্চলের আমতলা গ্রামে। স্থানীয়দের অভিযোগ, ওই মহিলা এক শিশুকে প্রলোভন দেখিয়ে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। এই অভিযোগ সামনে আসতেই গ্রামবাসীরা তাকে ধরে ফেলেন এবং পরে পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দা ভরত মন্ডল জানান, তিনি ফ্যাক্টরিতে কাজ শেষ করে বাড়ি ফেরার সময় কারখানার সামনে এক অচেনা মহিলাকে ঘোরাঘুরি করতে দেখেন। তাঁর আচরণ কিছুটা অস্বাভাবিক বলেই মনে হয়েছিল। পরে আশপাশের লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন, ওই মহিলা নাকি একটি ছোট মেয়েকে চকোলেট ও বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।

এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। গ্রামবাসীরা দ্রুত মহিলাকে আটক করেন এবং ছেলে ধরা সন্দেহে জিজ্ঞাসাবাদ শুরু করেন। অভিযোগ, উত্তেজিত কিছু মানুষ তাকে সামান্য মারধরও করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মালদা পুলিশ। পুলিশ পৌঁছনোর পর গ্রামবাসীরা আটক মহিলাকে তাঁদের হাতে তুলে দেন। এরপর তাঁকে থানায় নিয়ে যাওয়া হয় এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মহিলার পরিচয় ও তাঁর উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। পাশাপাশি সত্যিই কোনও অপহরণের চেষ্টা হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
এই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গুজবে কান না দিয়ে যে কোনও সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে দ্রুত প্রশাসনকে খবর দেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment