আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গ্রহের ফেরে কার ভাগ্য খুলবে আজ? পড়ুন আজকের রাশিফল

Published on: January 6, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ জানুয়ারিঃ “আজ রাশিচক্রে বড়সড় বদল! কোন রাশির জীবনে আসছে সৌভাগ্যের জোয়ার, আর কার ভাগ্যে সতর্কতা?”, “নতুন সপ্তাহে ভাগ্য খুলবে এই ৩ রাশির, আর্থিক লাভ-যোগ স্পষ্ট!”, অথবা “প্রেম, কর্মে কোন রাশির কেমন কাটবে দিন? জানুন বিস্তারিত জ্যোতিষকথা”,

মেষ রাশিঃ ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। অফিসে কোনও প্রস্তাবে সকলের সমর্থন এবং সহযোগিতা পাবেন। পরিচিতির বিষয়ে প্রভাব বৃদ্ধি পাবে।ব্যবসার সুযোগগুলি কাজে লাগান। ব্যবসায় একটু বেশি সময় দিন। প্রতিবেশী কোনও কাজে সহযোগিতা করবেন। প্রেমের ক্ষেত্রে মনোযোগ দিন।

সম্পদ: কারও কাছ থেকে কোনও রকম আর্থিক সুবিধা পাবেন না। পরিবার: পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সম্পর্ক: পরিবারের বাইরের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হতে হবে। পেশা: জীবিকার ক্ষেত্র আনন্দময় থাকবে। শুভ সংখ্যা: ২৩। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।

কুম্ভ রাশিঃ শিল্প সংক্রান্ত কাজে এগিয়ে থাকবেন। খেলার প্রতিযোগিতায় জয় লাভ করবেন। কর্মজীবন এবং ব্যবসায় একটু অর্থাভাব হতে পারে। পেশাদারেরা সময়ের ভিতরে কাজ শেষ করতে পারবেন। বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত থাকবেন। কর্মচারীর প্রতি আস্থা থাকবে। ঝুঁকিযুক্ত কাজে সাহসী প্রচেষ্টা করুন। ম্যানেজমেন্ট বিষয়ের উপর জোর দিন।

সম্পদঃ বাড়ির তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন না। পরিবারঃ কোনও অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। সম্পর্কঃ সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে। পেশাঃ পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে। শুভ সংখ্যাঃ৬৮। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

মিথুন রাশিঃ শিল্পীদের জন্য দিনটি শুভ। স্বাস্থ্য ভাল থাকবে।ব্যবসায় সাফল্য অর্জন করবেন। পরিবারের সকলের সঙ্গে সময় কাটান। কর্মক্ষেত্রে উৎকর্ষ অর্জন করবেন। ঋণ নেওয়ার প্রচেষ্টায় গতি পাবেন। ধারাবাহিকতা বজায় রাখুন। নিজের কর্মক্ষমতায় অর্থ অর্জন করবেন। আর্থিক শক্তি বজায় থাকবে।

সম্পদঃ অর্থভাগ্য খুব ভাল।পরিবারঃ বাড়িতে বিবাদের আশঙ্কা। সম্পর্কঃ কারও সঙ্গে খারাপ ব্যবহারের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে। পেশাঃ পেশাগত স্থানে খরচ বাড়তে পারে। শুভ সংখ্যাঃ ৪৭। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

সিংহ রাশিঃ ব্যবসায় অর্থব্যবস্থা বজায় রাখবেন। সন্তানের প্রতি মনোযোগ দিন।আয়-ব্যয়ের ভারসাম্য বজায় থাকবে। বন্ধুরা কর্মজীবনে ব্যঘাত ঘটাতে পারে, আগে থেকে সাবধান থাকুন। নিজের কাজের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবেন। অফিসে আলোচনা সফল হবে। পরিবারের সতর্কতা বৃদ্ধি করুন। পড়াশুনো ভাল হবে।

সম্পদঃ অর্থভাগ্য খুব ভাল যেতে পারে।পরিবারঃ সংসারে বিবাদের আশঙ্কা। সম্পর্কঃ বাইরের সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে।পেশাঃ জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হতে পারে। শুভ সংখ্যাঃ ৪৫। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ চুনি। শুভ রঙঃ কমলা।

কন্যা রাশিঃ আত্মীয়-পরিজনের সঙ্গে মিলেমিশে থাকুন। চাকরির পড়াশোনায় সাফল্য অর্জন করবেন।ব্যবসার প্রতি উৎসাহ বৃদ্ধি পেতে পারে। শিল্পীর দক্ষতা বৃদ্ধি পাবে, তাতে প্রচুর সুনাম অর্জন করবেন। আর্থিক ক্ষেত্র শক্তিশালী হবে। ঝুঁকিপূর্ণ উদ্যোগ থেকে একটু দূরে থাকুন। গুরুজনের সাহায্য ব্যবসাকে শক্তিশালী করবে। প্রেমের প্রচেষ্টা আরও সক্রিয় হবে। পরিস্থিতি অনুকূল থাকবে।

সম্পদঃ আর্থিক চাপ সহ্য করতে হবে না। পরিবারঃ ভ্রাতৃবিবাদের জন্য সংসারে অশান্তি। সম্পর্কঃ সম্পর্কক্ষেত্র খুব ভাল দেখা যাচ্ছে। পেশাঃ ব্যবসায় কর্মচারীর জন্য ক্ষতির আশঙ্কা। শুভ সংখ্যাঃ ৯১। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

মীন রাশিঃ ব্যবসায় সুবিধা বৃদ্ধি পাবে। গুরুজনের প্রতি আনুগত্য বজায় রাখতে হবে।শেয়ারে প্রলুব্ধ হবেন না তা হলে ঝুঁকি বাড়বে। প্রেমে সাহসের সঙ্গে এগিয়ে চলুন। কর্মস্থানে সহকর্মীদের সমর্থন পাবেন। প্রতিবেশীর কোনও কাজে সহযোগিতা করবেন। সন্তানের সঙ্গে আনন্দময় সময় কাটবে। চাকরির স্থানে ভ্রমণ ও বিনোদনের সুযোগ বাড়বে। ব্যবসায় সমন্বয় বজায় রেখে এগিয়ে যান।

সম্পদঃ আর্থিক সমস্যা হতে পারে। পরিবারঃ বন্ধুদের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। সম্পর্কঃ বাইরের কোনও সম্পর্ক থেকে আনন্দ পাবেন। পেশাঃ পেশাগত ক্ষেত্রে কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। শুভ সংখ্যাঃ ৬৫। শুভ দিকঃ উত্তর-পশ্চিম। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ  হলুদ।

কর্কট রাশিঃ ব্যবসায় সুযোগগুলিকে পুঁজি বৃদ্ধির ক্ষেত্রে জোর দিন। বাড়ির ব্যবস্থার উন্নতি হবে।কর্মস্থানে আনন্দ থাকবে। স্ত্রীর সঙ্গে সময় কাটাবেন এবং আনন্দময় মুহূর্ত ভাগ করে নেবেন। শেয়ারে খুব ভাল সুযোগ তৈরি হবে। ছোট ব্যবসায় আর্থিক অবস্থা শক্তিশালী থাকবে। অফিসে নিজের স্থান বজায় রাখুন। বাবার সম্পদই অশান্তির কারণ হতে পারে।

সম্পদঃ অর্থ নিয়ে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে। পরিবারঃ পরিবারে সকাল থেকে বিবাদের আশঙ্কা।সম্পর্কঃ ব্যবসায় কর্মচারীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। পেশাঃ পেশাগত ক্ষেত্রে অপরের বুদ্ধিতে চললে ক্ষতি হতে পারে। শুভ সংখ্যাঃ ১৪। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পীত মুক্তা। শুভ রঙঃ সাদা।

তুলা রাশিঃ মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে।সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে।পরিশ্রমের সুফল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ কোনও কাজে হাত দিয়ে দেবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথা বলায় বিবাদের যোগ। পেটের সমস্যা একটু থাকবে। কর্মস্থানে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।

সম্পদঃ অর্থভাগ্য মধ্যম প্রকার, একটু বুঝে খরচ করুন।পরিবারঃ পারিবারিক ক্ষেত্রে একটু চাপ থাকতে পারে। সম্পর্কঃ সম্পর্ক-ভাগ্য খুব ভাল, নতুন কোনও যোগাযোগ হতে পারে। পেশাঃ জীবিকার ক্ষেত্র তেমন ভাল নয়। শুভ সংখ্যাঃ ৬৩। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ হিরে। শুভ রঙঃ সাদা।

বৃষ রাশিঃ বন্ধুদের সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেবেন। শুদ্ধ মনে পুজো করুন।যে কোনও কাজে উৎসাহে পূর্ণ থাকবেন। খেলার প্রতিযোগিতায় জয়ী হবেন। গুরুত্বপূর্ণ কাজে দুপুরের পরে যান। ব্যবসায় খুব সুন্দর ভাবে এগিয়ে যাবেন। অর্থভাগ্য ভাল।

সম্পদঃ আর্থিক দিক থেকে দিনটি খুব ভাল কাটবে।পরিবারঃ পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না।সম্পর্কঃ বন্ধুদের কারণে কোনও সম্পর্ক নষ্ট হতে পারে, সাবধান থাকুন।পেশাঃ জীবিকার ক্ষেত্র খুব ভাল, অন্য কাজের চেষ্টাও করতে পারেন। শুভ সংখ্যাঃ ৩৩। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ সাদা প্রবাল। শুভ রঙঃ সাদা।

বৃশ্চিক রাশিঃ পরিবারে ঘনিষ্ঠতা এবং বিশ্বাসের মাধ্যমে জীবন আনন্দময় হবে। গুরুজনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রেমে মধুরতা বৃদ্ধি পাবে। কর্মচারীর সঙ্গে পারস্পরিক ভালবাসা এবং বিশ্বাস দৃঢ় হবে। শিক্ষক ও ছাত্রের সমন্বয় বৃদ্ধি পাবে। দুপুরের পরে কর্মস্থানে কোনও শারীরিক আঘাত পেতে পারেন, তবে সহকর্মীরা আপনার পাশে থাকবেন। আপনার ব্যবহারে প্রিয়জনেরা খুশি হবেন।

সম্পদঃ বন্ধুদের কাছ থেকে কোনও অর্থসাহায্য পাবেন না। পরিবারঃ পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। সম্পর্কঃ সকালের দিকে সম্পর্ক ভাল থাকলেও, দুপুরের পরে বিবাদের আশঙ্কা। পেশাঃ জীবিকার জন্য দূরে যেতে হওয়ায় কষ্টভোগ। শুভ সংখ্যাঃ ৭১। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ কালচে লাল।

ধনু রাশিঃ অফিসে কোনও আলোচনার কেন্দ্রে থাকবেন। নতুন ব্যবসার যোগাযোগ বৃদ্ধি পাবে।কার্যকলাপ বজায় রাখুন। আদালতের কোনও কাজের বিষয়ে স্পষ্ট থাকার চেষ্টা করুন। বাড়ির বাইরে কোনও সম্পর্কের বিষয়ে গোপনীয়তা বজায় রেখে চলুন। ছুটি পাওয়ার ব্যাপারে বসের সঙ্গে আজই কথা বলুন। শিক্ষামূলক কাজে গতি আসবে। বন্ধুবান্ধব ও আত্মীয়দের সঙ্গে আনন্দময় সময় কাটবে।

সম্পদঃ অভাবের মধ্যে দিয়ে দিনটি কাটতে পারে। পরিবারঃ কোনও বয়স্ক ব্যক্তির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। সম্পর্কঃ সম্পর্ক নিয়ে দিনটি আনন্দে কাটবে।পেশাঃ জীবিকার ক্ষেত্রে কোনও চাপ থাকবে না। শুভ সংখ্যাঃ ৫১। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।

মকর রাশিঃ এই রাশির কর্মক্ষেত্রে একটু চাপ বৃদ্ধি হলেও, তা নিজের চেষ্টায় কাটিয়ে উঠতে পারবেন। দাম্পত্যজীবনে সমস্যা থাকলেও তা কেটে যাবে।শ্বশুরবাড়ির সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। সামাজিক কাজ করার জন্য আপনার দিনটা খুব ভাল যাবে। প্রতিবেশীরা আপনাকে ছোট করার চেষ্টা করবে, কিন্তু তাঁরা বিফল হবেন।সৌভাগ্য আপনার সঙ্গে থাকবে, মোটের উপর আজকের দিনটা বেশ ভাল থাকবে।

সম্পদঃ আজ আপনার উপার্জনের বেশ কিছুটা অংশ সঞ্চয় হবে। পরিবারঃ দাম্পত্য সমস্যা মিটে যাওয়ায় আনন্দে থাকবেন। সম্পর্কঃ নিকট সম্পর্কের কারও কাছ থেকে খুব আনন্দ পাবেন। পেশাঃ কর্মে প্রচুর চাপ সৃষ্টি হবে। শুভ সংখ্যাঃ ৩৮। শুভ দিকঃ অগ্নিকোণ। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment