আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জমি বিবাদে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ দুর্গাপুরে, পরিবারের জন্য ১০ লক্ষের সাহায্য ঘোষণা শুভেন্দুর

Published on: November 12, 2026
---Advertisement---

কলকাতা, ১২ নভেম্বরঃ জমি বিবাদকে কেন্দ্র করে দুর্গাপুরে এক বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। বুধবার রাতে ঠাকুর বিসর্জনকে ঘিরে উৎসবের আবহেই রক্তাক্ত হয়ে ওঠে জব্বরপল্লি এলাকা। ঘটনায় ইতিমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতেরা একই পাড়ার বাসিন্দা। তাঁদের বিজেপি সমর্থক বলে স্থানীয় সূত্রে দাবি করা হলেও পুলিশ বা বিজেপি নেতৃত্বের তরফে এ বিষয়ে কোনও বক্তব্য মেলেনি। অন্য দিকে, নিহত নেতার পরিবারের পাশে দাঁড়িয়ে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মৃতের নাম শ্যামকুমার দাস। তিনি পাণ্ডবেশ্বর তিন নম্বর মণ্ডলের বিজেপি ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে জব্বরপল্লি এলাকায় ঠাকুর বিসর্জন চলছিল। সেই সময় কয়েক জন বন্ধুর সঙ্গে বসে খাওয়াদাওয়া করছিলেন শ্যামকুমার। অভিযোগ, পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে আচমকাই দুই যুবকের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি, পরে তা হাতাহাতিতে গড়ায়।

অভিযোগ, এর পরই বিজয় নন্দী ও প্রসূন পাণ্ডে নামে দুই যুবক শ্যামকুমারের উপর চড়াও হন। ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে তাঁকে এলোপাথাড়ি মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার কলকাতা থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পাণ্ডবেশ্বর ও দুর্গাপুরের দুই বিধায়ক তাঁকে ঘটনার কথা জানান। এর পরেই নিহতের পরিবারের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিনি। পরিবারের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়েছে।

পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘‘বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী কর্মীদের নিয়ে ভাবেন। আমাদেরই কর্মী খুন হয়েছেন। মুখ্যমন্ত্রী তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন। আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে।’’

রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি জমি বিবাদকে কেন্দ্র করে এই খুনের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্তদের ভূমিকা তদন্তের পরেই স্পষ্ট হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

আবাস যোজনায় শুক্রবার আরও ৭ লক্ষের অ্যাকাউন্টে ৬০ হাজার, নবান্ন থেকে টাকা ছাড়বেন শুভেন্দু

পাহাড়-জঙ্গলে হাত নয়, পুরুলিয়া-বাঁকুড়ায় হবে পরিবেশবান্ধব শিল্প, রাইপুরে প্রতিশ্রুতি শুভেন্দুর

বিচারপতিদের ‘বিজেপি-তৃণমূল’ তালিকা চাইলেন বিচারপতি, অভিষেকের বিরুদ্ধে ক্রিমিনাল কনটেম্পটের আর্জি রাজ্যের

ফের বিপাকে অভিষেকের আপ্তসহায়ক সুমিত, রক্ষাকবচের আবেদন খারিজ হাই কোর্টে

১২ বছর ভোট নেই হাওড়া পুরসভায়, ১ ডিসেম্বর থেকে ওয়ার্ডে ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা শুভেন্দুর

‘কাউকে ছাড়বে না সরকার’, জাহাঙ্গিরের পর এ বার শেখ শাহজাহানকে ঘিরেও কড়া বার্তা শুভেন্দুর

Leave a Comment