আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

১৬ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার আপিল, অনুমতি দিলেন কে? কমিশনের অন্দরেই প্রশ্ন তুললেন সুখবীর সিং সান্ধু

Published on: September 23, 2026
---Advertisement---

কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ ভোটার তালিকা সংশোধন ঘিরে বিতর্কের মধ্যেই এবার প্রশ্ন উঠল আপিলের প্রক্রিয়া নিয়েই। পশ্চিমবঙ্গে বিচারবিভাগীয় আধিকারিকরা যে ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন, তাঁদের মধ্যে ১৬.১০ লক্ষের নাম বাদ দেওয়ার আবেদন করা হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশনের হয়ে এত বিপুল সংখ্যক আপিল করার অনুমতি দিয়েছিলেন কে? আর সেই আপিল বাস্তবে করেছিলেনই বা কারা? নির্বাচন কমিশনের অন্দরেই এই প্রশ্ন তুলেছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর তদন্তমূলক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, অগস্টে কমিশনের আধিকারিকদের চিঠি দিয়ে সান্ধু জানতে চেয়েছিলেন, ‘‘নির্বাচন কমিশনের হয়ে এই আপিলগুলি দায়ের করার অনুমতি কে দিয়েছিলেন এবং সেই অনুমতি কার কাছ থেকে নেওয়া হয়েছিল?’’ পাশাপাশি তাঁর প্রশ্ন ছিল, ‘‘নির্বাচন কমিশনের হয়ে আসলে এই আপিলগুলি দায়ের করেছিলেন কে?’’

তাৎপর্য এখানেই। সান্ধুর নথিভুক্ত প্রশ্ন অনুযায়ী, এই আপিল দায়েরের ভিত্তি এবং প্রক্রিয়া সম্পর্কে তিনি নিজে, অপর নির্বাচন কমিশনার বিবেক জোশী এবং পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য নির্বাচনী আধিকারিক—কেউই অবহিত ছিলেন না। প্রতিবেদন অনুযায়ী, ১৬ লক্ষের বেশি আপিল একটি নির্দিষ্ট আধিকারিকের লগইন ব্যবহার করে দায়ের হয়েছিল। সেই প্রক্রিয়ার স্পষ্ট ব্যাখ্যা এখনও সামনে আসেনি।

ঘটনাটি সামনে এসেছে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে। নির্বাচন কমিশন সম্প্রতি সুপ্রিম কোর্টকে জানিয়েছে, এই প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে ২৭.১৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। তাঁদের মধ্যে ২২.২১ লক্ষ ভোটার নাম পুনরায় অন্তর্ভুক্তির জন্য আপিল করেছেন। অন্য দিকে, বিচারবিভাগীয় আধিকারিকদের সিদ্ধান্তে যাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল, তাঁদের ১৬.১০ লক্ষের অন্তর্ভুক্তির বিরুদ্ধেও আপিল করা হয়েছে। সব মিলিয়ে আপিলের সংখ্যা ৩৮ লক্ষের বেশি।

SIR-এর ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ নিয়ে প্রায় ৬০ লক্ষ ভোটারের বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারবিভাগীয় আধিকারিকদের যাচাইয়ের আওতায় আসে। সেই প্রক্রিয়ার পরেই ২৭ লক্ষের বেশি নাম বাদ যায়। পরে বাদ পড়া ভোটারদের আবেদনের শুনানির জন্য অবসরপ্রাপ্ত হাই কোর্টের বিচারপতিদের নিয়ে ট্রাইব্যুনালও গঠন করা হয়।

এ বার প্রশ্ন উঠেছে উল্টো দিকের আপিল নিয়েই। বিচারবিভাগীয় আধিকারিকদের সিদ্ধান্তে অন্তর্ভুক্ত ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদন কী ভাবে, কার অনুমতিতে এবং কার নির্দেশে করা হল তার উত্তর এখনও স্পষ্ট নয়। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ২১ সেপ্টেম্বর এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন পাঠানো হলেও প্রতিবেদন প্রকাশের আগে কোনও জবাব পাওয়া যায়নি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

জন্মের বছরেই মাধ্যমিক! নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা ঘিরে হাই কোর্টে মামলা

দিনহাটা মহকুমা হাসপাতালকে সুপার স্পেশালিটি করার প্রস্তাব, মুখ্যমন্ত্রীর কাছে দাবি বিধায়ক অজয় রায়ের

অভিষেকের বাড়ির গেটে ধাক্কা, চাকরি খোয়ানো পুলিশকর্মীকে স্বস্তি হাই কোর্টে! ‘ভুল গুরুতর নয়’, বরখাস্তের সিদ্ধান্ত বাতিল

‘খাম’ প্রতীক নিয়ে হাই কোর্টে প্রশ্ন! আইএসএফের হাত থেকে ডেমোক্রেটিক তৃণমূলে গেল কী ভাবে, কমিশনের কাছে রিপোর্ট তলব

অর্ণবের পরোক্ষ প্রভাব, উত্তাল হতে পারে দিঘার সমুদ্র! পর্যটক-মৎস্যজীবীদের সতর্ক করতে তৎপর প্রশাসন

ঝাঁট হাতে সমাজসেবী, বার্তা শহরবাসীকে ‘স্বচ্ছতা সেবা’ কর্মসূচিতে কোচবিহারজুড়ে পরিচ্ছন্নতার ডাক

Leave a Comment