খবরিয়া ডেস্ক, ২৪ ফেব্রুয়ারিঃ মেষ রাশিঃ রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে, নইলে কোনও ভুল কাজ হয়ে যেতে পারে। অস্থিরতা বৃদ্ধি পেলেও, মনকে শান্ত রাখতে হবে।উপার্জনের দিকটা মোটামুটি থাকবে। প্রেমে সফলতা থাকলেও, কোনও কারণে দুঃখ পাবেন। কর্মক্ষেত্রে সকলের সাহায্য পাবেন। ধর্ম সংক্রান্ত বিষয়ে শান্তির উদয়। বিশ্রাম নেওয়া জরুরি। বাড়িতে অতিথিরা আসবেন। অনেক দিনের জমে থাকা কাজ সেরে নিন।
বৃষ রাশিঃ আপনার পরিস্থিতি কেউ বুঝতে চাইবেন না, আর বোঝাতেও পারবেন না। অভিজ্ঞতা থাকলেও কাজে অবনতি দেখা যাবে।কারও কাছ থেকে কোনও দামি উপহার পেতে পারেন। কোনও বিষয়ে উচ্চাশা থাকলে তা সফল হতে পারে। ব্যবসায় বেশ লাভ দেখা যাবে। বিবাহিতজীবন সুখের হবে, জীবনসঙ্গীর কথায় আনন্দ পাবেন। ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন।
মিথুন রাশিঃ বন্ধুর সাহায্যে কোনও গুরুতর সমস্যা থেকে মুক্তি পাবেন। কাজের চাপে মানসিক চাপ বৃদ্ধি পাবে, মাথার যন্ত্রণাও হতে পারে।মানসিক চাপ কমাতে নীরব থাকুন। বেশি আত্মবিশ্বাসী না হওয়াই ভাল। পারিবারিক শান্তি বজায় থাকবে। সন্তানদের নিয়ে কোনও বিশেষ চিন্তা না থাকলেও, তাঁদের লেখাপড়ার জন্য খরচ বাড়তে পারে। সামাজিক কাজে সন্তুষ্টি মিলতে পারে।
কর্কট রাশিঃ পারিবারিক সম্পর্কে টানাপড়েন দেখা দিলেও, দিনের শেষে সব ঠিক হয়ে যাবে। কোনও সুখবর পাওয়ার আশা রাখতে পারেন।দাম্পত্যে কোনও সমস্যা থাকলে সেটা মিটে যাওয়ার আশা রাখতে পারেন। অপ্রত্যাশিত অর্থলাভের যোগ দেখা যাচ্ছে। বাড়িতে ধার্মিক কাজের জন্য শান্তি পাবেন। ভাই-বোনদের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে।
সিংহ রাশিঃ কোনও বিষয়ে এতটাই আতঙ্কিত থাকবেন যে কোনও কিছুই ভাল লাগবে না। প্রাপ্য আদায় করতে গিয়ে বেশ বেগ পেতে হবে।কোথাও ভ্রমণে বাধা সৃষ্টি হতে পারে, যার ফলে অবসাদ আসতে পারে। কোনও শুভ কাজে অনুদান দিতে হতে পারে। শরীর একটু দুর্বল থাকলেও তা সারিয়ে তোলার চেষ্টা করতে হবে। চাকরির জায়গায় কাজ বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে।
কন্যা রাশিঃ প্রেমের ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না। সিদ্ধান্ত নেওয়ার সময়টা পিছিয়ে দিন।শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। বিবাহিতদের দিনটা খুব ভাল কাটবে। অর্থহানির কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। গাড়ি কেনার জন্য দিনটা বেশ শুভ। কাউকে সাহায্য করতে যাবেন না।
তুলা রাশিঃ গুরুজনদের সুপরামর্শে বিশেষ কোনও কাজে সফলতা মিলবে। দীর্ঘ দিনের পাওনা আদায় হতে পারে।সন্তানদের লেখাপড়ার জন্য বাইরে যেতে হতে পারে। কর্ম নিয়ে যদি কোনও নতুন পরিকল্পনা থাকে তা হলে সেটা সেরে ফেলুন। বাড়ির ছোটরা খুব আবদার করতে পারে। জমি সংক্রান্ত বিষয়ে ঝঞ্ঝাট হতে পারে, উচ্চপদস্থ কারও পরামর্শ নিন।
বৃশ্চিক রাশিঃ বাড়িতে অতিথি আসলে তাঁদের সঙ্গে খুব বুঝে কথা বলুন, বিবাদের আশঙ্কা খুব বেশি। নিজের দোষেই কর্মক্ষেত্রে সম্মানহানি হতে পারে।শরীরের যত্ন নিতে হবে। আয় খুব ভাল হবে, ব্যয় ততটা হবে না। কোনও বিয়ের নিমন্ত্রণ আসতে পারে। মায়ের ব্যবহারে মনঃকষ্ট বাড়তে পারে। পরিবারের এক জনের মন পাবেন তো অন্য জন অসন্তোষ দেখাবে।
ধনু রাশিঃ ঈশ্বরে ভক্তি বৃদ্ধি পেতে পারে। মানসিক দিকটা খুব ফুরফুরে থাকবে।সব কাজেই ভাল মন বসবে। প্রতিবেশীরা আপনাকে নিয়ে সমালোচনা করতে পারেন। বাড়িতে বৈদ্যুতিন জিনিস খারাপ হতে পারে। সবাই আপনার সঙ্গ আশা করবেন। এমন কিছু কাজ করবেন যা রাজনৈতিক ভাবে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আয় বেশ ভালই থাকবে এবং সঞ্চয়ের মনোভাব বৃদ্ধি পাবে।
মকর রাশিঃ জীবনে পারিবারিক সুখের ছোঁয়া থাকবে প্রবল। খুব বুঝেশুনে কাজ করতে হবে, নইলে বদনাম হতে পারে।সাফল্যে অতিরিক্ত আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, তবে খুব বেশি আবেগ দেখালে চলবে না। রাস্তায় অসতর্ক ভাব থাকলে ক্ষতি হতে পারে। ভ্রমণে গিয়ে কিছু আকস্মিক প্রাপ্তি হতে পারে। সামান্য আর্থিক ঝুঁকি থাকতে পারে।
কুম্ভ রাশিঃ কোনও ভাবেই অন্যের ব্যাপারে হস্তক্ষেপ করতে যাবেন না। মহা বিপদের মাঝে পড়তে পারেন।কোনও প্রকার ঝুঁকিপূর্ণ কাজ যদি সামনে আসে তা হলে তা গ্রহণ করুন, সাফল্য মিলতে পারে। গোপন পরিকল্পনা কারও সঙ্গে ভাগ করে নেবেন না। দৈনিক খাদ্যাভাসের দিকে বিশেষ নজর দিতে হবে। সব বিষয়ে মন শান্ত রাখাটা জরুরি। দিনের শেষে অবসাদ আসতে পারে।
মীন রাশিঃ মানসিক দিক থেকে একটু বিপর্যস্ত থাকতে পারেন। পরিবর্তনশীল কাজের সুযোগ আসতে পারে।বাড়ির কোনও জিনিস কারও সঙ্গে ভাগ করে নিতে হতে পারে। ভ্রমণের সুযোগ আসলেও তা হাতছাড়া হয়ে যেতে পারে। অতিরিক্ত কাজের জন্য শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে, স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন। অনাবশ্যক উদ্বেগ থেকে নিজেকে সরিয়ে রাখুন, ক্ষতির আশঙ্কা রয়েছে।





