খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ জানুয়ারিঃ মীন রাশিঃ কোনও কাজের জন্য বন্ধু পরিবারের উপকারে আসবেন।এটি সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন কর্মক্ষেত্রে ভাল বোধ করবেন। সহকর্মীরা কাজের প্রশংসা করবে এবং বস্ কাজের অগ্রগতিতে খুশি বলে মনে হবে। ব্যবসায়ীরা ব্যবসায় লাভ করতে পারবেন। ছাত্রদের পড়াশোনায় মনোযোগ দেওয়া দরকার।
সম্পদঃ অর্থভাগ্য উত্তম প্রকার, সুযোগ কাজে লাগান। পরিবারঃ পরিবারে সকলের মধ্যে সদ্ভাব বজায় থাকবে না। সম্পর্কঃ সম্পর্ক নিয়ে একটু চাপ সারা দিন থাকতে পারে। পেশাঃ জীবিকার ব্যাপারে আনন্দের দিন। শুভ সংখ্যাঃ ৫৭। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।
তুলা রাশিঃ ব্যবসায় বিবেচনা না করে কাউকে ঋণ দেওয়া উচিত নয়। কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে।মন থেকে রাগ ঝেড়ে ফেলে দিন। একঘেয়েমি কাটাতে ভ্রমণের ব্যবস্থা করা দরকার। কোনও বান্ধবী আপনার জন্য খুশি বয়ে নিয়ে আসবে। ভালবাসার মানুষের কাছ থেকে পাওয়া উপহার দিনটি সুন্দর করে তুলবে।
সম্পদঃ আর্থিক বিষয়ে অপর কোনও ব্যক্তির সাহায্য নিতে হতে পারে। পরিবার পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে। সম্পর্কঃ পরিবারের বাইরের কোনও সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। পেশাঃ পেশাগত ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে।শুভ সংখ্যাঃ ৬২। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ হিরে। শুভ রঙঃ সাদা।
কুম্ভ রাশিঃ বিবাহিত জীবনে পরিবার দ্বারা কোনও বিবাদ হতে পারে। মা-বাবা বুদ্ধিমত্তার সঙ্গে জিনিসগুলি সামলে নেবেন।ফাঁকা সময়ে বাড়ির কাজ করতে পারেন। কোনও দীর্ঘমেয়াদি অসুস্থতা থেকে বাবা মুক্তি পেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে খুব আনন্দে থাকবেন। কোনও মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে।
সম্পদঃ অর্থ ব্যবস্থা ভাল। পরিবারঃ পরিবারে সকলে মিলে দিনটি আনন্দে কাটাতে পারবেন। সম্পর্কঃ বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। পেশাঃ পেশাগত ক্ষেত্রে কোনও ভুল থেকে ক্ষতি হতে পারে। শুভ সংখ্যাঃ ৬৮। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।
কন্যা রাশিঃ ব্যবসায় কেউ পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। কর্মচারীদের বলুন কী ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখতে।খেলাধুলায় জয় লাভ হতে পারে। রাস্তাঘাটে আঘাতের আশঙ্কা থাকায় চলাফেরায় সাবধান হওয়া উচিত। প্রেমিকা আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করবে, তাতে আনন্দ পাবেন। ব্যবসায় অর্থ আসার জন্য খুব ভাল দিন।
সম্পদঃ অর্থ আগমনের কারণে আনন্দ পাবেন। পরিবারঃ পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না। সম্পর্কঃ পরিবারের বাইরের সম্পর্ক বিষয়ে একটু সাবধান থাকা দরকার। পেশাঃ জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন। শুভ সংখ্যাঃ ২৮। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।
সিংহ রাশিঃ ভ্রমণ লাভদায়ক হলেও খরচসাপেক্ষ হবে। জীবনসঙ্গী একটু অশান্তি করতে পারে।আশানুরূপ কাজ না-ও হতে পারে। বন্ধু বড় অঙ্কের ঋণ দিতে পারে।সন্ধ্যার পরে পরিবারের জন্য খুশির খবর আসতে পারে। স্ত্রীর জন্য বিশেষ কিছু উপহার পরিকল্পনা করুন।
সম্পদঃ আর্থিক ক্ষেত্রে অন্যের সাহায্য পাবেন। পরিবারঃ পারিবারিক ক্ষেত্র খুব ভাল বলেই মনে হচ্ছে। সম্পর্কঃ বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে। পেশাঃ পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে। শুভ সংখ্যাঃ ৪৯। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ চুনি। শুভ রঙঃ কমলা।
বৃষ রাশিঃ কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হওয়া সম্ভাবনা। অফিসের আলোচনায় উপস্থিত থাকাতে নতুন ধারণা পাবেন।আর্কষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেবে। অজান্তেই স্ত্রী কিছু খরচ করায় রাগের পরিমাণ বাড়তে পারে। বিভিন্ন স্থান থেকে আর্থিক লাভ হবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে তোলার কারণে ব্যবসায় লাভ বাড়তে পারে।
সম্পদঃ আর্থিক চাপ বহন করতে হবে না। পরিবারঃ পরিবারে বিবাদ বাধতে পারে। সম্পর্কঃ সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। পেশাঃ জীবিকার ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না। শুভ সংখ্যাঃ ৩২। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ সাদা প্রবাল। শুভ রঙঃ সাদা।
কর্কট রাশিঃ সকালের দিকে কোনও কারণে রেগে থাকবেন। অর্থের আগমন অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দিতে পারে।সন্ধ্যায় বাড়িতে অতিথিরা আসতে পারেন। নতুন প্রেম উদ্দীপনাকে জাগিয়ে তুলবে। ব্যবসায় মেজাজ ভাল থাকবে। শেয়ারে সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ করার দিন।
সম্পদঃ পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত, অর্থভাগ্য খুব ভাল থাকবে। পরিবারঃ নতুন কারও জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। সম্পর্কঃ সাবধানে থাকুন, কোনও খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। পেশাঃ জীবিকার ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে। শুভ সংখ্যাঃ ৭৭। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পীত মুক্তা। শুভ রঙঃ সাদা।
বৃশ্চিক রাশিঃ গুণী ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা ভাল ধারণা এবং পরিকল্পনা এনে দেবে। অফিসের কোনও কথা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না।স্ত্রী প্রেমে পূর্ণ থাকবে। ব্যবসায় লাভের কারণে আনন্দ পাবেন। এমন লোকের সঙ্গে দেখা করুন যাঁদের আপনার সহায়তার প্রয়োজন। ভালবাসার মানুষটির সঙ্গে একটি দিন কাটিয়ে তাঁকে আনন্দ দিন।
সম্পদঃ আর্থিক বিষয়ে অপর কোনও ব্যক্তির সাহায্য নিতে হতে পারে। পরিবারঃ পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে। সম্পর্কঃ পরিবারের বাইরের কোনও সম্পর্কের জটিলতার জন্য চাপ বাড়তে পারে। পেশাঃ পেশাগত ক্ষেত্রে খুব ভাল সুযোগ আসতে পারে। শুভ সংখ্যাঃ ৭৬। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ কালচে লাল।
মিথুন রাশিঃ সঙ্গীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। কাজের ক্ষেত্রে ভুল স্বীকার করায় ঊর্ধ্বতনের বিশ্বাসভাজন হবেন।কী ভাবে ব্যবসা উন্নত করতে পারেন সে সম্পর্কে বিশ্লেষণ করতে হবে। ফেলে রাখা জমি সংক্রান্ত সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন। ঋণশোধ করতে শুরু করুন। সাংসারিক জীবনে কোনও সমস্যা হতে পারে। স্ত্রীর শরীরের ব্যাপারে একটু চিন্তা থাকতে পারে।
সম্পদঃ আর্থিক ব্যাপারে খুব আনন্দের দিন। পরিবারঃ ভ্রমণে বাধার কারণে বাড়িতে অশান্তি হতে পারে। সম্পর্কঃ সম্পর্ক নিয়ে মানসিক চাপ বাড়তে পারে। পেশাঃ পেশাগত ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হতে পারে। শুভ সংখ্যাঃ ৫৪। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।
মকর রাশিঃ শত্রুকে নাগালে আসতে দেবেন না। দুপুরের পরে টাকাপয়সার অবস্থার উন্নতি হবে।শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। প্রেমিক-প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে। নিজেকে ক্ষতির হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারি বজায় রাখুন। ব্যস্ত রুটিন থাকা সত্ত্বেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন।
সম্পদঃ অর্থসাহায্যের জন্য কোনও আত্মীয়ের কাছে যেতে হতে পারে। পরিবারঃ পরিবারে খুব ভেবেচিন্তে কথা বলুন। সম্পর্কঃ প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। পেশাঃ জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন। শুভ সংখ্যাঃ ৬২। শুভ দিকঃ অগ্নিকোণ। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।
মেষ রাশিঃ ব্যবসার কাজ ভাল ভাবে পর্যবেক্ষণ করুন। অনেক নতুন কিছু দেখতে পাবেন।সন্তানস্থান শুভ। গুরুদেবের সঙ্গে দেখা করায় আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসার ক্ষেত্রে মূলধন খুব জরুরি। বেশি খরচ করা থেকে সাবধান থাকা দরকার। গাড়ি কেনার পরিকল্পনা এড়িয়ে চলুন। বিবাহযোগ্যদের জন্য যোগাযোগ আসতে পারে। বাবার সঙ্গে কোনও প্রকার মতবিরোধ হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।
সম্পদঃ অর্থভাগ্য খুব ভাল, ধার শোধ করার দিন।পরিবারঃ প্রতিবেশীদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে। সম্পর্কঃ পরিবারের বাইরের সম্পর্ক নিয়ে একটু সমস্যা হতে পারে। পেশাঃ সকাল থেকে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে।শুভ সংখ্যাঃ ৬৬। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।
ধনু রাশিঃ জীবনের মূল্যবান স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তুলুন। কোনও নতুন ব্যবসা শুরু করার আগে দু’বার ভাবুন।ঋণ দেওয়ার আগে আপনি সব জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন। দিনটি দাম্পত্যজীবনে অনেক অশান্তি আনতে পারে। ব্যবসায় শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে আজকের দিন। কর্মস্থানে কোনও কর্মী নিয়ে বিবাদ হওয়ার আশঙ্কা।
সম্পদঃ পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে। পরিবার পরিবারে সকলের ব্যাপারে সাবধান থাকুন। সম্পর্কঃ সম্পর্কের ব্যাপারে খুব আনন্দে থাকবেন। পেশাঃ জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে। শুভ সংখ্যাঃ ৫১। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।





