আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘যেখানেই হাত দিচ্ছি, দেখছি ধ্বংসের চিহ্ন’, চিকিৎসক দিবসে তৃণমূলকে নিশানা শুভেন্দুর

Published on: July 1, 2026
---Advertisement---

কলকাতা, ১ জুলাইঃ চিকিৎসক দিবসে ডা. বিধানচন্দ্র রায়কে স্মরণ করতে গিয়েও বিগত তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধাননগরে আয়োজিত সরকারি অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, পূর্বতন সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অবহেলা, দুর্নীতি ও অরাজকতার শিকার হয়েছে। তাঁর কথায়, ‘‘যেখানেই হাত দিচ্ছি, দেখছি বিগত সরকারের ধ্বংসলীলা। বাংলায় এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা কাম্য ছিল না।’’

ভাষণে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায়ের অবদানের কথা স্মরণ করেন শুভেন্দু। একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একটি মন্তব্যও উদ্ধৃত করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘জ্যোতি বসু বলেছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে যেখানেই হাত দিচ্ছেন, দেখছেন বিধানচন্দ্র রায় কাজ শুরু করে গিয়েছেন। আর আমি যেখানেই হাত দিচ্ছি, দেখছি বিগত সরকারের ধ্বংসলীলা।’’

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে শুভেন্দু বলেন, বাংলার মানুষকে চিকিৎসার জন্য অন্য রাজ্যে যেতে হবে এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। সরকারি হাসপাতালের পরিকাঠামোর দুরবস্থার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, বহু হাসপাতালে এক সময় ন্যূনতম পরিষেবাও ছিল না। সেই পরিস্থিতি থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে বের করে আনাই বর্তমান সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানেই একাধিক স্বাস্থ্য প্রকল্প ও পরিকাঠামোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। চালু হয় স্বাস্থ্য ভবনের কেন্দ্রীয় কন্ট্রোল রুম, যার মাধ্যমে সরকারি হাসপাতালগুলির পরিষেবার উপর নজরদারি চালানো হবে। উদ্বোধন করা হয় স্বাস্থ্য ভবনের সংস্কার করা প্রেক্ষাগৃহ, নদিয়ার ড্রাগ কন্ট্রোল অফিস এবং ২০০টি নতুন সরকারি অ্যাম্বুল্যান্স। পাশাপাশি বিধাননগর মহকুমা হাসপাতালের নতুন নাম রাখা হয় ‘ডা. বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল’।

এ দিন কেন্দ্রীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির ‘নি-ক্ষয়মিত্র’ শংসাপত্রও তুলে দেন মুখ্যমন্ত্রী। তাঁর বার্তা, স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও মানুষের কাছে সহজলভ্য করে তোলাই এখন রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment