আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটায় কোথায় গড়ে উঠবে পলিটেকনিক কলেজ? জমি পরিদর্শনে বিধায়ক ও মহকুমাশাসক

Published on: October 30, 2026
---Advertisement---

দিনহাটা, ৩০ অক্টোবরঃ দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দিনহাটায় পলিটেকনিক কলেজ গড়ে তোলার উদ্যোগ শুরু হয়েছে। তবে শহরের কোথায় তৈরি হবে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান? সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুক্রবার সম্ভাব্য জমি পরিদর্শনে বেরোলেন দিনহাটার বিধায়ক অজয় রায় ও মহকুমাশাসক মাতেন্দ্র কুমার মীনা। দিনহাটা কৃষিমেলা সংলগ্ন এলাকায় ছিটমহলবাসীদের জন্য তৈরি পরিত্যক্ত অস্থায়ী আবাসন ঘুরে দেখেন তাঁরা। জমির অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামোগত সুবিধা খতিয়ে দেখা হয়।

দিনহাটা শহরের কাছেই গোসানি রোড সংলগ্ন ওই এলাকা। ফলে শহরের সঙ্গে যোগাযোগ এবং যাতায়াতের সুবিধার দিক থেকে জায়গাটি কতটা উপযুক্ত, তা খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকেরা। একটি পলিটেকনিক কলেজ গড়ে তুলতে প্রয়োজনীয় জমির পরিমাণ, যাতায়াত ব্যবস্থা এবং সামগ্রিক পরিবেশের মতো বিষয়গুলিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্য সরকারের তরফে দিনহাটা ও মেখলিগঞ্জে পলিটেকনিক কলেজ তৈরির জন্য উপযুক্ত জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশের পরেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য জমি পরিদর্শন করে উপযুক্ত স্থান বাছাইয়ের কাজ চলছে।

পলিটেকনিক কলেজ গড়ে উঠলে দিনহাটা মহকুমার ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষার সুযোগ বাড়বে বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ। বিশেষ করে স্থানীয় পড়ুয়াদের উচ্চশিক্ষা ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের জন্য দূরের শহরে যাওয়ার নির্ভরতা কমতে পারে। পাশাপাশি নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে এলাকায় পরিকাঠামোগত উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনাও তৈরি হতে পারে।

তবে কৃষিমেলা সংলগ্ন পরিত্যক্ত অস্থায়ী আবাসনের জমিই শেষ পর্যন্ত কলেজের জন্য নির্বাচিত হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। জমি পরিদর্শনের পর প্রশাসনিক মূল্যায়ন ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে দিনহাটার পলিটেকনিক কলেজের ঠিকানা কোথায় হতে চলেছে, এখন সেদিকেই নজর স্থানীয় বাসিন্দা ও পড়ুয়াদের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment