আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

১২ রাশির ভাগ্যে আজ কী আছে? এক নজরে দেখে নিন আজকের দিনটি

Published on: January 8, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৮ জানুয়ারিঃ “আজকের রাশিফল: কর্মজীবন, প্রেম ও স্বাস্থ্যের দিকে নজর রাখুন, দেখুন আপনার দিন কেমন কাটবে”

সিংহ রাশিঃ ব্যবসায় সময়ের সদ্ব্যবহার করুন। পড়াশোনার ধারাবাহিকতা বৃদ্ধি পাবে।বেশি অর্থনৈতিক লাভের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। কোনও নতুন আয়ের উৎস তৈরি হবে। শিল্পীর কাজ আরও ভাল হবে। গাড়ি চালাবার সময় নিয়ম মেনে চলুন। নেশায় আসক্তি বাড়বে। দুপুরের পরে ব্যবসা ভাল যাবে।

সম্পদঃ খুব বড় মাপের টাকার অঙ্ক হাতে আসতে পারে। পরিবারঃ পরিবারের ফল মিশ্র পাবেন। সম্পর্কঃ কোনও গুরুজনের কথায় দুঃখ পেতে পারেন। পেশাঃ অতিরিক্ত রাগ কাজের জায়গায় ক্ষতি ডেকে আনতে পারে। শুভ সংখ্যাঃ ১১। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ চুনি। শুভ রঙঃ কমলা।

মীন রাশিঃ বিপদে বন্ধুরা সহযোগিতা করবে। স্ত্রীরও সাহায্য পাবেন।আবেগের বিষয়গুলো থেকে একটু দূরে থাকুন। বসের সঙ্গে কথা বলার সময় তাড়াহুড়ো করবেন না, কোনও ভুলের জন্য মাসুল দিতে হতে পারে। খুব শান্ত মাথায় কাজ করবেন। আত্মীয়দের সহযোগিতা চাইলে অপমানিত হওয়ার আশঙ্কা। প্রেমের সম্পর্ক মজবুত হবে। ব্যবসায় বিচক্ষণতার সঙ্গে এগিয়ে যাবেন।  

সম্পদঃ ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে। পরিবারঃ পারিবারিক সুখ-শান্তি বজায় থাকবে।সম্পর্কঃ বন্ধুর সঙ্গে ভ্রমণ হতে পারে।পেশাঃ পেশা নিয়ে কোনও সমস্যা আসবে না।শুভ সংখ্যাঃ ৬৮।শুভ দিকঃ উত্তর-পশ্চিম। শুভ রত্নঃ পোখরাজ।শুভ রঙঃ হলুদ।

বৃশ্চিক রাশিঃ কোনও কাজে বন্ধুদের সমর্থন বৃদ্ধি পাবে। আত্মীয়দের উপর ভরসা করলে বিপদে পড়তে পারেন।ব্যবসার প্রতি মনোযোগ থাকবে। আদালতের কোনও কেসের বিষয়গুলি পক্ষে থাকবে। বিনোদনের জন্য খরচ বাড়তে পারে। সন্তানের বিষয়ে আনন্দদায়ক সংবাদ পাবেন। প্রেমের ক্ষেত্র শুভ বলা যেতে পারে।

সম্পদঃ অর্থ দেওয়া-নেওয়া করা ঠিক হবে না।পরিবারঃ পারিবারিক অশান্তির জন্য মানসিক কষ্ট।সম্পর্কঃ গুরুজনদের সান্নিধ্য খুব ভাল লাগবে। পেশা কর্মের জায়গায় সুনাম প্রাপ্তি।শুভ সংখ্যাঃ ৯০।শুভ দিকঃ উত্তর-পূর্ব।শুভ রত্নঃ লাল প্রবাল।শুভ রঙঃ লাল।

মকর রাশিঃ সকাল থেকে ব্যবসায় খুব ভাল লাভ হবে। ব্যবসাদারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।কর্মের প্রচেষ্টা আরও ভাল হবে। বিভিন্ন কাজের ক্ষেত্রে ভাল ফল পাবেন। দাম্পত্যজীবনে একটু অশান্তি থাকার আশঙ্কা। ব্যবসায় বড় লক্ষ্য তৈরি করতে পারেন। সন্ধ্যার পরে ব্যবসা বৃদ্ধি পাবে। জমি ও বাড়ি কেনার বিষয়ে আলোচনা করতে পারেন।

সম্পদঃ উপার্জনের বেশ কিছুটা অংশ সঞ্চিত হবে।পরিবারঃ দাম্পত্য সমস্যা মিটে যাওয়ায় আনন্দে থাকবেন।সম্পর্কঃ নিকট সম্পর্কের কারও দ্বারা খুব আনন্দ পাবেন।পেশাঃ কাজে প্রচুর চাপ থাকবে।শুভ সংখ্যাঃ২৯।শুভ দিকঃ অগ্নিকোণ।শুভ রত্নঃনীলা।শুভ রঙঃ নীল।

কুম্ভ রাশিঃ সকালের দিকে চাকরিতে ভাল কাজের জন্য আনন্দ পাবেন। প্রেমের বিষয়ে আগ্রহ বাড়বে।ব্যবসা বাড়ানোর চেষ্টা থাকবে তবে আর্থিক অবস্থা একটু দেখে নেবেন। বাড়িতে ভারসাম্য বজায় থাকবে।শেয়ারে একটু ধৈর্য ধরে কাজ করবেন। ব্যবসায় সততা বজায় রাখলে উন্নতি হবে। প্রেমের সম্পর্কে একটু বিবাদ হওয়ার আশঙ্কা।

সম্পদঃ অত্যন্ত খরচ বৃদ্ধি পাওয়ায় মনে কষ্ট।পরিবারঃ বাড়ির পরিবেশে মানিয়ে নেওয়াই ভাল।সম্পর্কঃ যে কোনও সম্পর্কের কাছে হেনস্থা হতে পারেন। পেশাঃ নিজের কাজে মনোযোগ দিন। শুভ সংখ্যাঃ ১৯। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

মেষ রাশিঃ ব্যবসায় উন্নতির যোগ। চুরির বিষয়ে সতর্ক থাকুন।কর্মচারীদের কাজের সময় ভাগ করে দিন। শিল্পীরা কঠোর পরিশ্রম করে নিজেদের জায়গা করে নেবেন। অফিসে অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন কারণ একটু অশান্তির যোগ আছে। স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবেন পেটের কোনও সমস্যা হওয়ার আশঙ্কা।

সম্পদঃ অর্থ নিয়ে কারও সঙ্গে আলোচনা হতে পারে।পরিবারঃ ভাই-বোনদের সঙ্গে ঝামেলা মিটে যাবে। সম্পর্কঃ বন্ধুর কাছে হেয় হতে পারেন। পেশাঃ কর্ম নিয়ে তেমন কোনও সমস্যা নেই। শুভ সংখ্যাঃ ৫২। শুভ দিকঃ পূর্ব।শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।

বৃষ রাশিঃ সকালের দিকে একটু সন্তানের উপর নজর দিন। পড়াশুনোর চেষ্টা দারুণ হবে।শরীর ভাল থাকবে। শেয়ারে বিনিয়োগ করতে হলে অভিজ্ঞদের কথা শুনবেন। ব্যবসায় প্রচারের উপর জোর দেওয়া হবে। প্রেমে সতর্কতার সঙ্গে এগিয়ে যান। অফিসে নিজের স্থান বজায় রাখুন। কাউকে ধার দিতে হলে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন।

সম্পদঃ নিজের কোনও দামি জিনিস অন্যকে দিতে হতে পারে।পরিবারঃ পারিবারিক আনন্দ বজায় থাকবে। সম্পর্কঃ বাড়িতে আগত অতিথিদের সঙ্গে আনন্দের দিন। পেশাঃ কারও জন্য কাজের জায়গায় অশান্তি। শুভ সংখ্যাঃ ৩৭। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ সাদা প্রবাল। শুভ রঙঃ সাদা।

কর্কট রাশিঃ বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। প্রতিবেশীর কাছে সম্মান বজায় রাখতে সাহায্য করুন।চায়ের ঠেকে অযথা তর্কে জড়াবেন না। প্রেমের সম্পর্কে বিশ্বাস বাড়ান।প্রতিযোগিতামূলক বিষয়ে তাড়াহুড়ো করবেন না। অসুস্থ মায়ের মনোবল বাড়ানোর চেষ্টা করুন। তথ্যের আদান-প্রদান সংস্থায় যাঁরা কাজ করেন, তাঁদের চাপ থাকবে।

সম্পদঃ আর্থিক দিকটা খুব সুন্দর থাকবে।পরিবারঃ পারিবারিক কোনও ভাল বিষয়ে আলোচনা। সম্পর্কঃ শত্রু সম্পর্কের কারও কাছ থেকে ক্ষতি। পেশাঃ ব্যবসায় নতুন কর্মী নিয়োগ। শুভ সংখ্যাঃ ৫৪। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পীত মুক্ত। শুভ রঙঃ সাদা।

কন্যা রাশিঃ ব্যবসা আগের থেকে বেশি সম্প্রসারণের সুযোগ বৃদ্ধি পাবে। শেয়ারে লাভের সুযোগ থাকবে, কিন্তু বুঝেশুনে সিদ্ধান্ত নিন। স্ত্রী আপনার সঙ্গে তাল মিলিয়ে চলবেন। বিভিন্ন ব্যবসার পরিকল্পনায় এগিয়ে যাবেন। ধর্ম আলোচনায় শান্তি পাবেন। লক্ষ্য অর্জন করবেন। অর্থভাগ্য ভাল থাকার কথা।

সম্পদঃ ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারঃ পরিবারের কেউ দূরে চাকরিতে যেতে পারেন। সম্পর্কঃ বাড়িতে আসা অতিথির কাছে সুনাম পাবেন। পেশাঃ চাকরিতে পদোন্নতি হতে পারে। শুভ সংখ্যাঃ ৮৪। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

তুলা রাশিঃ সমাজে সম্মান বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায় লেনদেনের স্বচ্ছতা বজায় থাকার সম্ভাবনা।পড়াশোনায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন। ব্যবসায় অর্থনৈতিক দিক বৃদ্ধি পাবে। অংশীদারি ব্যবসায় যুক্ত থাকতে পারেন। আপনার প্রতি ব্যবসায়ীদের আস্থা থাকবে। বিভিন্ন প্রচেষ্টার বিষয়গুলি সম্পন্ন হবে। বাড়ির সূত্রে অর্থলাভ।

সম্পদঃ কোনও স্থান থেকে অর্থ আসতে পারে। পরিবারঃ বাড়িতে নতুন কিছু কেনার পরিকল্পনা। সম্পর্কঃ প্রেমের নতুন মোড় ঘুরতে পারে। পেশাঃ নিজের চেষ্টায় কর্মের জায়গায় অগ্রগতি। শুভ সংখ্যাঃ ১৬। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ হিরে। শুভ রঙঃ সাদা।

ধনু রাশিঃ ব্যবসায় সম্পর্ক উন্নত হবে। কোনও নামী ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সুযোগ থাকবে।কর্মচারীর কাজে গতি থাকবে। শিল্পীদের প্রতিভার উন্নতি হবে। সন্তানের প্রতি মনোযোগ দেবেন। আগের থেকে স্বাস্থ্যের উন্নতি হবে। বিভিন্ন কর্ম পরিকল্পনা শান্ত মাথায় করবেন। খেলায় সাফল্যের প্রচেষ্টা করা হবে।ব্যক্তিগত কাজ না করাই ভাল হবে।

সম্পদঃ নতুন কিছু কেনার জন্য অর্থব্যয়। পরিবারঃ পরিবারে সকলের মন জয় করতে পারবেন। সম্পর্কঃ দাম্পত্য সম্পর্কে খুব মিল থাকবে। পেশাঃ কর্ম নিয়ে কেউ হিংসা করবে। শুভ সংখ্যাঃ ৬৭। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।

মিথুন রাশিঃ কর্মক্ষেত্রে সবাই আপনার ব্যবহারের দ্বারা প্রভাবিত হবে। শিল্পীদের কঠোর পরিশ্রম করতে হবে।প্রেমে ভাল প্রস্তাব পাবেন। ব্যবসায় আয়-ব্যয়ের সমতা বজায় রাখুন। ব্যবসা ভাল যাবে তবে ক্রেতার সঙ্গে ব্যবহার একটু ভাল রাখার চেষ্টা করুন। বাবা-মায়ের কথা শুনে চলুন। বাড়িতে চুরি হওয়া থেকে সাবধান থাকুন। সামর্থ্য অনুযায়ী ব্যবসায় বিনিয়োগ করতে পারেন।

সম্পদঃ হঠাৎ অর্থ আসতে পারে, তবে সংখ্যায় খুব কম। পরিবারঃ পারিবারিক চিন্তা সামান্য বাড়তে পারে। সম্পর্কঃ দূরসম্পর্কের কারও সঙ্গে দেখা হতে পারে। পেশাঃ কর্মজীবনে কোনও উত্থান-পতন নেই। শুভ সংখ্যাঃ৬০। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment