জলপাইগুড়ি, ১৯ জানুয়ারি : দীর্ঘদিন ধরে বাঁশের সেতুই ছিল এলাকার চলাচলের একমাত্র ভরসা। প্রত্যেকবছর বর্ষার সময় সেই সেতু ভেঙ্গে চলাচল বিঘ্নিত হয়ে পড়ত। ভোগান্তি হতো আমজনতার। সেই দুর্ভোগ এবার মিটতে চলেছে রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরে উদ্যোগে।
সেতুর যন্ত্রনায় যে এলাকায় থমকে ছিল উন্নয়ন, এবারে সেই যন্ত্রনার অবসান ৫৬ লক্ষ টাকা ব্যায়ে সেতু নির্মান শুরু করল পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তর। বানারহাট ব্লকের প্রধান পাড়া পোষ্ট অফিসের কাছে বুড়া কালুয়া নদীর উপর ওই সেতু হচ্ছে।
স্থানীয়রা জানান, ওই সেতু নির্মানের দাবি ছিল দীর্ঘ দিনের।অবশেষে সেই দাবি মান্যতা পাওয়াই খুশি এলাকাবাসি।এদিন স্থানীয়রা নিজেদের উদ্যোগে পুজো দিয়ে সেতুর শিলান্যাস করলেন।





