আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে ২০ জুন,নবান্নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা

Published on: June 3, 2026
---Advertisement---

কলকাতা, ৩ জুন: পশ্চিমবঙ্গ দিবস পালনের তারিখে বড় পরিবর্তনের ঘোষণা করল রাজ্য সরকার। বুধবার নবান্নে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে মন্ত্রী দিলীপ ঘোষ জানান, এবার থেকে প্রতি বছর ২০ জুন সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে। এর ফলে পূর্ববর্তী সরকারের আমলে চালু হওয়া পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রথার অবসান ঘটল।

রাজ্যের নতুন সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই বিজেপি ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের পক্ষে সওয়াল করে আসছিল। তাদের দাবি, ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গকে পৃথক রাজ্য হিসেবে গঠনের প্রস্তাব গৃহীত হয়েছিল। সেই ঐতিহাসিক গুরুত্বের কারণেই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।

এদিন নবান্ন থেকে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। জানানো হয়, কলকাতায় বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি স্থাপন করা হবে। আগামী ৬ জুলাই, তাঁর জন্মবার্ষিকীর দিন মূর্তি স্থাপনের জন্য ভূমিপুজোর আয়োজন করা হবে। কলকাতার একটি উপযুক্ত স্থানে এই মূর্তি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

এছাড়াও রাজ্যের জনপ্রিয় স্বল্পমূল্যের খাদ্য প্রকল্প ‘মা ক্যান্টিন’-এর নাম পরিবর্তন করে ‘মা আহার’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের দাবি, নতুন নামে প্রকল্পটিকে আরও বৃহত্তর পরিসরে বিস্তৃত করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ৫০০টি ‘মা আহার’ কেন্দ্র চালুর ঘোষণা করা হয়েছে, যেখানে মাত্র ৫ টাকায় সাধারণ মানুষ খাবার পাবেন।

সরকারের এই ধারাবাহিক ঘোষণাগুলিকে রাজ্যের নতুন প্রশাসনিক ও সাংস্কৃতিক নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তগুলি আগামী দিনে রাজ্যের জনজীবন ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment