আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মেধাবী পড়ুয়াদের জন্য ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Published on: May 18, 2026
---Advertisement---

কলকাতা, ১৮ মে: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, আজ থেকেই রাজ্যে ফের চালু করা হচ্ছে ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’। ধর্মের ভিত্তিতে নয়, এবার থেকে শুধুমাত্র মেধা এবং আর্থিক অবস্থার নিরিখে পড়ুয়ারা এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন জেলার কৃতী পড়ুয়ারা। মঞ্চ থেকে পড়ুয়াদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, “শিক্ষার কোনও বিকল্প নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডঃ এপিজে আবদুল কালামের মতো ব্যক্তিত্বরা প্রমাণ করে গিয়েছেন কঠোর পরিশ্রম ও শিক্ষাই জীবনের সাফল্যের মূল চাবিকাঠি।”

সেই সঙ্গে তিনি আশ্বাস দেন, মেধাবী পড়ুয়াদের পাশে সরকার সবসময় থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, “আজ থেকেই রাজ্যে চালু করা হচ্ছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। ধর্ম নয়, মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। বহু ছাত্রছাত্রী এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবে।”

সরকারি সূত্রে জানা গিয়েছে, স্কলারশিপের জন্য আবেদন করতে হবে রাজ্যের শিক্ষা দপ্তরের মাধ্যমে। খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য, অতীতেও এই প্রকল্প চালু ছিল। পরবর্তীতে তা বন্ধ হয়ে যায়। নতুন সরকার আবার সেই প্রকল্প ফিরিয়ে আনল।

প্রসঙ্গত, সোমবারের মন্ত্রিসভার বৈঠকেও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ধর্মের ভিত্তিতে দেওয়া বিভিন্ন ভাতা ও আর্থিক প্রকল্প বন্ধ করার সিদ্ধান্তের পরেই মেধাভিত্তিক স্কলারশিপ চালুর ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বিজেপি সরকারের দাবি, ধর্ম নয়, যোগ্যতা ও আর্থিক প্রয়োজনের ভিত্তিতেই সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, “সরকারের লক্ষ্য হল বাংলার ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে সাহায্য করা।”

পড়ুয়া ও অভিভাবকদের একাংশের মতে, নতুন করে ‘বিবেকানন্দ মেরিট স্কলারশিপ’ চালু হওয়ায় বহু মেধাবী ছাত্রছাত্রী আর্থিক সহায়তা পাবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment