আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভিলেন আবহাওয়া! পিছিয়ে গেল উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটপ্রচার

Published on: March 22, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ২২ মার্চঃ  ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রচারসূচিতে বড়সড় প্রভাব ফেলল আবহাওয়া। আগামী ২৪ মার্চ, মঙ্গলবার আলিপুরদুয়ার থেকে তাঁর নির্বাচনী প্রচার শুরু হওয়ার কথা ছিল। সেইদিন আলিপুরদুয়ার ছাড়াও ময়নাগুড়ি ও মাটিগাড়ায় একাধিক জনসভার সূচি নির্ধারিত ছিল। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সেই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এ প্রসঙ্গে আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার সাউ জানিয়েছেন, প্যারেড গ্রাউন্ডে বড় জনসভার আয়োজন করা হলেও আবহাওয়ার অনিশ্চয়তার কারণে তা বাতিল করতে হয়েছে। একই কথা জানিয়েছেন জেলা তৃণমূলের চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মাও। তাঁর বক্তব্য, “আবহাওয়ার কারণে মঙ্গলবারের জনসভা বাতিল করা হয়েছে। নতুন দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।”

সূত্রের খবর, ২৪ মার্চের পরিবর্তে ২৫ মার্চ আলিপুরদুয়ার থেকেই তৃণমূল নেত্রী তাঁর প্রচার অভিযান শুরু করতে পারেন। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করার পরিকল্পনা ছিল তৃণমূলের। কিন্তু শুরুতেই আবহাওয়া বড় বাধা হয়ে দাঁড়ানোয় কিছুটা অস্বস্তিতে পড়েছে দলীয় নেতৃত্ব। এখন পরিস্থিতি অনুকূল হলে নতুন করে সূচি তৈরি করে প্রচারে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের একাংশের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment