আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বাংলা আবাস যোজনায় কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল উপপ্রধানের বাড়ি ঘেরাও বিক্ষোভ গ্রামবাসীদের, উত্তপ্ত পুটিমারীর জরাবাড়ি এলাকা

Published on: May 16, 2026
---Advertisement---

দিনহাটা, ১৬মেঃ বাংলা আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার পুটিমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জরাবাড়ি এলাকায়। শনিবার দুপুরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়ঙ্কর রায় বর্মনের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা। কাটমানির টাকা ফেরতের দাবিতে নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষ এই বিক্ষোভে সামিল হন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকাবাসীদের কাছ থেকে জোর করে ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, ওই টাকা কাটমানি হিসেবে আদায় করা হয়েছিল। এই ঘটনায় উপপ্রধান প্রিয়ঙ্কর রায় বর্মনের নামও সামনে এসেছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা।

অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় এই নিয়ে ক্ষোভ তৈরি হচ্ছিল। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই ক্ষোভ আরও প্রকাশ্যে আসে। শনিবার হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে উপপ্রধানের বাড়ির সামনে জড়ো হন গ্রামবাসীরা। এরপর শুরু হয় বিক্ষোভ ও ঘেরাও।

গ্রামবাসীদের অভিযোগ, বর্তমানে উপপ্রধান প্রিয়ঙ্কর রায় বর্মন এলাকায় নেই। তাঁর পরিবারের কাছ থেকেও সঠিক কোনও তথ্য মেলেনি বলে দাবি স্থানীয়দের। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘক্ষণ ঘেরাও কর্মসূচি চলার পর তাঁরা সেখান থেকে সরে গেলেও টাকা ফেরত না পেলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন এবং প্রশাসনের দ্বারস্থ হবেন।

যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত উপপ্রধান বা তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তরফেও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment