আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিজয় দিবস পালন জলপাইগুড়ি জেলায়, স্মৃতি চারনায় বাংলার ‘জেমস বন্ড’

Published on: December 16, 2025
---Advertisement---

 জলপাইগুড়ি, ১৬ ডিসেম্বর : আজ বিজয় দিবস।এই দিনেই পাকিস্তানি সেনাবাহিনী ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল। সেই ঐতিহাসিক মুহূর্তে সাহসী ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করলেন জলপাইগুড়ি জেলার মাল মহকুমার চালসার প্রবীণ মুক্তিযোদ্ধা তথা ভারতের প্রাক্তন গুপ্তচর যোদ্ধা সোমনাথ চৌধুরী।

তিনি ‘বাংলার জেমস বন্ড’নামেই বেশি পরিচিত।বন্দুক চালনার প্রশিক্ষণ থাকলেও, মুক্তিযুদ্ধের সময় তিনি হাতে তুলে নিয়েছিলেন ক্যামেরা। তৎকালীন পূর্ব পাকিস্তানে ঢাকার একটি উর্দু পত্রিকায় চিত্র সাংবাদিক হিসেবে কাজ করতেন তিনি। সেই সময় নিজের ধর্মীয় পরিচয়সহ সমস্ত পরিচয় গোপন রাখতে হয়েছিল তাঁকে।তাঁর তৈরি একটি বিশেষ দল পাকিস্তানি সেনাবাহিনীর গতিবিধির উপর নজর রাখত।

সেই তথ্য ও ছবি গোপনে ভারতের কাছে পৌঁছাত, যার ভিত্তিতে তৈরি হতো রণকৌশল। সোমবার মাল ব্লকের মেটালি চা-বাগানের মূর্তি ডিভিশনের ফুটবল মাঠে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। কারণ, ১৯৭০-এর দশকে এই স্থানেই ছিল ভারতীয় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ শিবির।

পাশাপাশি এখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও প্রশিক্ষণ নিতেন। তখন দুর্গম পাহাড়ি এলাকাজুড়ে রাইফেল ও বিভিন্ন আগ্নেয়াস্ত্রের শব্দে মুখরিত থাকত এলাকা যা আজ অতীত।এই ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে ওই মাঠে ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সম্মানে একটি স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়েছেন সোমনাথ চৌধুরী।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment