আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মকর সংক্রান্তি তেউলু-শঙ্খধ্বনিতে গৃহস্থের বাড়িতে বাস্তু পুজো

Published on: January 14, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ১৪ জানুয়ারি : মকর সংক্রান্তি উপলক্ষে কাক ভোর থেকেই উলু-শঙ্খধ্বনির মধ্য দিয়ে বাস্তু পুজো পার্বণে জলপাইগুড়ির গৃহিণীরা।মকর সংক্রান্তি উপলক্ষে কাক ভোর থেকেই উলু শঙ্খধ্বনির মধ্য দিয়ে পুজো পার্বণ জলপাইগুড়িতে। চারিদিকে কুয়াশার চাদরে মোরা। কনকনে শীত, এইর মাঝে উলু-শঙ্খ ধ্বনি, ঘড়ির কাটায় ভোর তিনটা।

অন্যান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়ি শহর সংলগ্ন পাতকাটা কলোনির এলাকায় বাড়ির গৃহিণীরা কাক ভোর থেকেই পৌষ পার্বণের পুজোতে মেতে উঠেছেন। সাত সকালে স্নান সেরে বাড়ির উঠোনে, তুলসী স্থানে, বাড়িতে প্রবেশের পথে, ঠাকুরের মন্দিরে পৌষ সংক্রান্তির নতুন চালের গুড়ো করে গুলিয়ে পিঠের আকারে ছাপ দিয়ে তার ওপর সিঁদুর দিয়ে কমলা লেবু, তিলের নাড়ু, কদমা, বাতাসা, ফুল ইত্যাদি উপকরণ দিয়ে সাজিয়ে মকর সংক্রান্তির পুজোয় ব্রত হয়েছেন বাড়ির গৃহিণীরা।পূর্বপুরুষদের রেওয়াজ অনুযায়ী নিয়ম মেনে এদিন মকর সংক্রান্তির পূজোতে মেতে উঠেছেন সকলেই। মূলত গ্রামবাংলায় এই দৃশ্য আজও বিরাজমান।

এ সময় কৃষকরা নতুন ধান ঘরে তোলেন এবং সেই ধানের থেকে চাল তৈরি করে পুজো অর্জনের মধ্য দিয়ে পৌষ সংক্রান্তিতে মেতে উঠতে লক্ষ্য করা যায়।নতুন চালের গুড়ো চালে দিয়ে পিঠেপুলি, পায়েসের আয়োজন প্রত্যেক ঘরে ঘরে আনন্দমুখর হয়ে উঠে এদিন। বাড়ির এবং পরিবারের মঙ্গল কামনায় এই বাস্তু পুজো করা হয় বলে অনেকেরই মত।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment