আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রাক্তন কেএলও লিংকম্যানদের কর্মসংস্থান দাবিতে উত্তরকন্যা অভিযান, চুনাভাটিতে মিছিল আটকাল পুলিশ

Published on: February 12, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ প্রাক্তন কেএলও লিংকম্যানদের কর্মসংস্থান সহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার উত্তরকন্যা অভিযানের ডাক দেন জলপাইগুড়ি ও কোচবিহার জেলার লিংকম্যানরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আন্দোলনকারীরা একত্রিত হতে শুরু করেন। তাঁদের লক্ষ্য ছিল উত্তরকন্যায় গিয়ে প্রশাসনের কাছে দাবিপত্র পেশ করা।

মিছিল ফুলবাড়ির চুনাভাটি মোড়ে পৌঁছাতেই বিশাল পুলিশ বাহিনী তা আটকে দেয়। আগে থেকেই সেখানে ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশকর্মী। ঘটনাস্থলে জল কামান, ব্যারিকেডের পাশাপাশি বর্জ গাড়িও প্রস্তুত রাখা হয়। প্রশাসনের তরফে জানানো হয়, অনুমতি ছাড়া উত্তরকন্যার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মিছিল আটকানো হলে আন্দোলনকারীরা রাস্তায় বসেই বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। স্লোগান দিতে থাকেন তাঁরা। আন্দোলনকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেও সুরাহা মেলেনি। সেই কারণেই বাধ্য হয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

তাঁদের প্রধান দাবি, প্রাক্তন কেএলও ও লিংকম্যানদের অবিলম্বে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের নিশ্চয়তা ও একটি অটোনোমাস কাউন্সিল গঠনের দাবিও তোলা হয়। আন্দোলনকারীদের দাবি, সমাজের মূলস্রোতে ফিরতে চাইলে স্থায়ী আয়ের পথ এবং সামাজিক নিরাপত্তা অত্যন্ত জরুরি।

ঘটনাস্থলে কিছু সময় উত্তেজনা তৈরি হলেও বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় কথা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে ছিল। সামগ্রিকভাবে চুনাভাটি মোড় সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং যান চলাচলেও সাময়িক প্রভাব পড়ে।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment