মাথাভাঙা, ১৭ ডিসেম্বরঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের জন্য চালু করেছেন বিভিন্ন প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই চালু হয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী ,লক্ষীর ভান্ডার স্বাস্থ্যসাথী, মানবিক ভাতা, বার্ধক্য ভাতা সহ বিভিন্ন প্রকল্প। আর এইসব প্রকল্প থেকে সুবিধাও পেয়েছেন সাধারণ মানুষ।
এমনকি চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থাতেও হয়েছে আমূল পরিবর্তন এমনটাই মত তৃণমূল নেতৃত্বের। আর তাই সেসব খতিয়ান এবার পাঁচালী সুরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে সাধারণ মানুষের কাছে।সেইমতো মাথাভাঙ্গা বিধানসভায় সূচনা হলো উন্নয়নের পাঁচালীর। মাথাভাঙ্গার পচাগর গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে এই কর্মসূচির সূচনা করা হয় তৃণমূল শ্রমিক কংগ্রেসের পক্ষ থেকে।
যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক কংগ্রেসের জেলা সভাপতি রাজেন বৈদ্য থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের জেলা চেমারম্যান গিরীন্দ্রনাথ বর্মন এবং ব্লক ও অঞ্চল নেতৃত্বরা।এদিন পচাগর গ্রাম পঞ্চায়েতের সামনে থেকে উদ্বোধন হওয়া উন্নয়নের পাঁচালীর গাড়িগুলো মাথাভাঙ্গা বিধানসভার বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে বলেও জানা গিয়েছে।





