আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভুয়ো বিল্ডিং প্ল্যান পাস মামলায় উদয়ন গুহ ৪ দিনের পুলিশ হেফাজতে, জামিন খারিজ

Published on: July 18, 2026
---Advertisement---

দিনহাটা, ১৮ জুলাইঃ দিনহাটা পৌরসভায় ভুয়ো বিল্ডিং প্ল্যান পাসের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল দিনহাটা মহকুমা আদালত। শনিবার শিশু মঙ্গল সমিতির নামে অর্থ সংগ্রহ সংক্রান্ত মামলায় পাঁচ দিনের পুলিশ হেফাজত শেষ হওয়ার পর তাঁকে আদালতে তোলা হলে এই নির্দেশ দেন বিচারক।

এদিন তদন্তকারী সংস্থার পক্ষ থেকে নতুন মামলায় ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। তবে অভিযুক্তের বয়স বিবেচনা করে আদালত চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পাশাপাশি, উদয়ন গুহের জামিনের আবেদনও খারিজ করে আদালত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনহাটা পৌরসভায় ভুয়ো বিল্ডিং প্ল্যান পাসের অভিযোগে দায়ের হওয়া মামলায় একাধিক নথি ও তথ্য যাচাইয়ের প্রয়োজন রয়েছে। সেই কারণেই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায় তদন্তকারী সংস্থা।

বর্তমানে উদয়ন গুহের বিরুদ্ধে মোট তিনটি পৃথক মামলার তদন্ত চলছে। এর মধ্যে রয়েছে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দিনহাটা উৎসবের আর্থিক তছরুপের অভিযোগ এবং দিনহাটা পৌরসভায় ভুয়ো বিল্ডিং প্ল্যান পাসের অভিযোগ। প্রতিটি মামলাতেই তদন্ত এগিয়ে চলছে বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনাকে ঘিরে দিনহাটার রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী চার দিন পুলিশ হেফাজতে থেকে উদয়ন গুহকে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment