দিনহাটা, ১৯ ডিসেম্বরঃ সাবেক ছিটমহলের বাসিন্দাদের হিয়ারিং হয়ে গেলে সমস্যা মিটবে আশ্বাস উদয়ন গুহের। মন্ত্রী বলেন দিনহাটায় ভোটারও বেশি। তার মধ্যে আছেন সাবেক ছিটমহলের ভোটাররাও। কোচবিহার জেলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বড় ধরনের লিংকেজ সমস্যা দেখা দিয়েছে।
জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৬৬ হাজার ভোটার ২০০২ সালের মূল তালিকার সাথে নিজেদের লিংকেজ প্রমাণ করতে পারেননি। এই সমস্যা সবচেয়ে বেশি প্রকট দিনহাটা বিধানসভা এলাকায়।জানা গেছে, এই ৬৬ হাজার ভোটারের মধ্যে দিনহাটা বিধানসভাতেই সর্বাধিক সংখ্যক ভোটার লিংকেজ নেই।
আনুমানিক ১৫,০০০ ভোটার হচ্ছেন সাবেক ছিটমহল বাসিন্দা, যারা ২০১৫ সালে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়ের পরে ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন তারা। শুক্রবার দুপুরে এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।





