আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনদুপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক, আপার চালসায় চাঞ্চল্য

Published on: December 17, 2025
---Advertisement---

জলপাইগুড়ি, ১৭ ডিসেম্বর : দিনদুপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চালসা আপার এলাকার বাসিন্দা উর্মিলা সেওয়ার বাড়িতে।জানা গেছে, মঙ্গলবার বিকেল প্রায় তিনটা নাগাদ তিন যুবক উর্মিলা সেওয়ার বাড়িতে চুরির উদ্দেশ্যে ঢোকে।

ঘরের ভেতরে থাকা আলমারি খুলে তারা তছনছ শুরু করে। সেই সময় উর্মিলা সেওয়ার ভাই ঘরে ঢুকে অপরিচিত তিন যুবককে চুরি করতে দেখে ফেলেন। তিনি তৎপরতার সঙ্গে দু’জনকে ধরে ফেলতে সক্ষম হলেও তৃতীয় যুবক পালিয়ে যায়।

ঘটনার খবর দেওয়া হয় মেটেলি থানায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটক দুই যুবককে থানায় নিয়ে যায়।দিনের বেলায় জনবহুল এলাকায় এইভাবে বাড়িতে ঢুকে চুরির চেষ্টার ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment