আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অভয়ার মৃত্যুর দু’বছর,কোচবিহার এমজেএন মেডিক্যালে নীরবতায় স্মরণ

Published on: August 9, 2026
---Advertisement---

কোচবিহার, ৯ আগস্টঃ দু’বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু স্মৃতিতে এখনও অমলিন সেই রাত। অভয়ার মৃত্যুর দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজ্যের বিভিন্ন হাসপাতালের পাশাপাশি কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল তাঁকে।

রবিবার হাসপাতাল চত্বরে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী-সহ হাসপাতালের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা। অভয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয় নীরবতা। আবেগঘন পরিবেশে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে।

দু’বছর আগে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছিল। সেই ঘটনার পর চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও একাধিক প্রশ্ন সামনে আসে। সময় পেরোলেও অভয়ার স্মৃতি ঘিরে সেই ক্ষত এখনও গভীর।

কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালের এই স্মরণ অনুষ্ঠানে অভয়ার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে কর্মরত সকলের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উঠে আসে। চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপদ পরিবেশে কাজের সুযোগ দেওয়াই যে অন্যতম দায়িত্ব, সেই বার্তাই যেন ফের মনে করিয়ে দিল এই নীরব শ্রদ্ধা।শোক, স্মৃতি আর ন্যায়ের প্রত্যাশা অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতেও সেই আবহেই তাঁকে স্মরণ করল কোচবিহার।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment