আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দিনহাটা তে উধাও দুই বিজেপি নেতা?

Published on: December 17, 2025
---Advertisement---

দিনহাটা, ১৭ ডিসেম্বরঃ দিনহাটা তে উধাও দুই বিজেপি নেতা কর্মী, পুলিশি গ্রেফতারের অভিযোগ পরিবারের। বুধবার দুপুর ১টা নাগাদ এমনি অভিযোগ আনলেন দিনহাটা বিধানসভা বিজেপি ৬ নম্বর মন্ডল সভাপতি কৃষ্ণ বর্মনের স্ত্রী ললিতা বর্মন।

তিনি অভিযোগ করেন, গতকাল তার স্বামী কৃষ্ণ বর্মন ও প্রতিবেশী আরেক বিজেপি কর্মী আশুতোষ রায় রাজনৈতিক পুরনো মামলায় দিনহাটা আদালতে হাজিরা দিতে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার সময় বুড়িরহাট এক গ্রাম পঞ্চায়েতের দেবী বাড়ি ঘাট এলাকা থেকে নাজিরহাট ক্যাম্পের পুলিশ তাদের দুজনকে গ্রেফতার করে।

পরবর্তীতে সেই খবর পেয়ে যখন তারা সাহেবগঞ্জ থানায় খোঁজ নেয় সেখান থেকে জানিয়ে দেওয়া হয় তাদের দুজনকে পুলিশ গ্রেফতার করেনি। আর হঠাৎ করে দুই বিজেপি নেতাকর্মী নিখোঁজ হওয়ায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর গতকাল রাতে কোচবিহার জেলা পুলিশ সুপারকে মেইল করে মিসিং ডায়েরি করে কৃষ্ণ বর্মনের পরিবার।

পাশাপাশি রাতে কোচবিহার জেলা বিজেপির সহ-সভাপতি বিরাজ বসু ও অন্যান্য বিজেপি নেতৃত্ব সাংবাদিক বৈঠক করে বিনা কারণে পুলিশ নিখোঁজ দুজনকে গ্রেপ্তার করেছে বলেও অভিযোগ করা হয়। যদিও সাহেবগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়ে দেন যে তারা ওই দুজনকে গ্রেপ্তার করেনি।

এই ঘটনায় তৃণমূলের দিনহাটা দু’নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলেন এটা প্রশাসনিক ব্যাপার, দল তো পুলিশ কে নিয়ন্ত্রন করেনা। যদি কোন বিজেপি কর্মী কোনো অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে তবে অবশ্যই প্রশাসন ব্যবস্থা নেবে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতা পুরসভায় এক মঞ্চে শুভেন্দু, ফিরহাদ, মালা ও সন্দীপন, জল্পনা রাজনৈতিক মহলে

‘নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই’, বলিউড ছাড়ার জল্পনায় সুরকার প্রীতম

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

Leave a Comment