আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শীতলকুচিতে তৃণমূলের ‘তফসিলি সংলাপ’ ট্যাবলোর সূচনা, ব্লকজুড়ে পৌঁছবে সরকারি প্রকল্পের বার্তা

Published on: March 16, 2026
---Advertisement---

শীতলকুচি, ১৬ মার্চঃ তফসিলি সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের বার্তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। সোমবার শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ‘তফসিলি সংলাপ’ কর্মসূচির ট্যাবলোর আনুষ্ঠানিক সূচনা করা হয়।

দলীয় সূত্রে জানা গিয়েছে, এই ট্যাবলো আগামী কয়েকদিন ধরে শীতলকুচি ব্লকের বিভিন্ন গ্রাম ও এলাকায় ঘুরে তফসিলি সম্প্রদায়ের মানুষের কাছে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক প্রকল্পের তথ্য পৌঁছে দেবে। একই সঙ্গে মানুষের সমস্যার কথাও সরাসরি শোনার উদ্যোগ নেওয়া হয়েছে এই কর্মসূচির মাধ্যমে।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ । পাশাপাশি উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ১ ব্লক এসসি–ওবিসি সেলের সভাপতি রঞ্জিত অধিকারী এবং শীতলকুচি ব্লক এসসি–ওবিসি সেলের সভাপতি পরীক্ষিত বর্মণ । কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা-কর্মী ও সমর্থকরা।

তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ‘তফসিলি সংলাপ’ কর্মসূচির মূল লক্ষ্য হল তফসিলি সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তোলা এবং তাঁদের কাছে সরকারের বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুবিধার কথা তুলে ধরা।
দলের দাবি, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সংগঠনের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং সরকারের উন্নয়নের বার্তা আরও বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। আগামী দিনগুলোতে ব্লকের বিভিন্ন এলাকায় এই ট্যাবলো ঘুরে প্রচার চালাবে বলেও দলীয় সূত্রে জানা গিয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment