আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আবহে খুদেদের নিয়ে চড়ুইভাতি, মাথাভাঙ্গায় তৃণমূলের অভিনব উদ্যোগ

Published on: February 25, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা, ২৫ ফেব্রুয়ারিঃ নির্বাচন যত এগিয়ে আসছে, ততই সাধারণ মানুষের মন জয়ের লক্ষ্যে নানান কর্মসূচি নিচ্ছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস-এর উদ্যোগে মাথাভাঙ্গা শহরে আয়োজিত হল এক ব্যতিক্রমী চড়ুইভাতি। তবে এই আয়োজন ছিল একেবারেই ভিন্নধর্মী রাজনৈতিক কর্মী নয়, বরং খুদে শিশুদের নিয়েই অনুষ্ঠিত হল এই কর্মসূচি।

মাথাভাঙ্গা শহরের ২ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া বিবেকানন্দ ক্লাবের মাঠে আয়োজিত এই চড়ুইভাতির উদ্যোগ নেন ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায়। খাওয়াদাওয়ার পাশাপাশি ছোট ছোট শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। তাদের হাতে তুলে দেওয়া হয় বল, রং পেন্সিল-সহ একাধিক উপহার। উৎসবের আমেজে মেতে ওঠে এলাকার শিশুরা।

কাউন্সিলর বিশ্বজিৎ রায় জানান, “আগামীকাল তেরেয়া উৎসব। গ্রামেগঞ্জে এই উৎসব ধুমধাম করে পালিত হলেও শহরে তেমনভাবে উদযাপন হয় না। তাই শিশুদের সঙ্গে চড়ুইভাতির মাধ্যমে দিনটি বিশেষভাবে পালন করা হল।” তাঁর কথায়, এই ধরনের সামাজিক উদ্যোগ শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তাও দেয়।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মন, মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান প্রবীর সরকার, মাথাভাঙ্গা শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নয়ন জ্যোতি সাহা-সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের প্রাক্কালে এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছনোর কৌশল নিচ্ছে শাসকদল। তবে আয়োজকদের দাবি, এটি সম্পূর্ণভাবেই সামাজিক উদ্যোগ, যার মূল লক্ষ্য শিশুদের মুখে হাসি ফোটানো।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment