আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সিতাইয়ে তৃণমূল যুব কংগ্রেসের বাইক মিছিল, সংগঠনের শক্তি প্রদর্শন

Published on: March 7, 2026
---Advertisement---

দিনহাট, ৭ মার্চঃ শনিবার সিতাইয়ে ব্যাপক বাইক মিছিল করে তৃণমূল যুব কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার নির্দেশে এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয়। সিতাইয়ের পাঁচটি অঞ্চলে পৃথক পৃথকভাবে বের করা এই বাইক মিছিলে বিপুল সংখ্যক যুব কর্মী-সমর্থক অংশ নেন।

মিছিলের উদ্দেশ্য প্রসঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের ব্লক সভাপতি বিশু রায় প্রামাণিক জানান, এটি ছিল প্রতিবাদী মিছিল। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রকৃত ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে এবং অনেকের নাম “বিচারাধীন” রেখেছে। এই বৈষম্যের প্রতিবাদে আজকের এই বাইক মিছিল অনুষ্ঠিত হয়।

তবে স্থানীয় রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ ভিন্ন। তাদের মতে, এই বাইক মিছিলের মাধ্যমে সিতাইয়ে তৃণমূল যুব কংগ্রেস মূলত নিজেদের সংগঠনিক শক্তিই প্রদর্শন করতে চেয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment