আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রাতের অন্ধকারে সিঁদ কেটে পরপর দুই বাড়িতে চুরি! মাথাভাঙায় চাঞ্চল্য, আতঙ্কে বাসিন্দারা

Published on: October 4, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা, ৪ অক্টোবরঃ রাতের অন্ধকারে মাটির বাড়ির দেওয়ালে সিঁদ কেটে ঢুকে পড়েছিল চোরেরা। একটি বাড়ি থেকে মোবাইল ফোন, অন্য বাড়ির মন্দির থেকে ঘট, মহাদেবের ত্রিশূল-সহ বেশ কিছু বাসনপত্র নিয়ে চম্পট। পরপর দু’টি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মাথাভাঙা-১ ব্লকের হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েতের পূর্ব খাটেরবাড়ি আমবাড়ি এলাকায়। রবিবার সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় মাথাভাঙা থানায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে কোনও এক সময় চোরেরা প্রথম বাড়িটিতে ঢোকে। মাটির ঘরের দেওয়ালে সিঁদ কেটে ভিতরে প্রবেশ করে তারা। সকালে ঘুম থেকে উঠে ঘরের দেওয়ালে সিঁদ কাটা অবস্থায় দেখতে পান বাড়ির গৃহবধূ। এরপর ঘরের ভিতরে তল্লাশি চালাতেই চুরির বিষয়টি নজরে আসে।

ওই গৃহবধূর অভিযোগ, ঘরে রাখা একটি ব্যাগের ভিতর থেকে মোবাইল ফোন নিয়ে গিয়েছে চোরেরা। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগেই চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান।

একই রাতে এলাকার আরও একটি বাড়িতেও চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ওই বাড়ির বাসিন্দা অজিত সরকার জানান, তাঁদের বাড়ির মন্দিরেও ঢুকেছিল চোরেরা। সেখান থেকে ঘট, মহাদেবের ত্রিশূল-সহ বেশ কিছু বাসনপত্র নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ।

সকালে পরপর দুই বাড়িতে চুরির খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অনেকেরই আশঙ্কা, এলাকায় ফের সক্রিয় হয়ে উঠেছে চোরের দল। রাতের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

পরে পুলিশকে খবর দেওয়া হয়। মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখে। কী ভাবে চোরেরা এলাকায় ঢুকল, চুরির ঘটনায় একই দল জড়িত কি না এবং চুরি যাওয়া সামগ্রী কোথায় গেল সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। পরপর দুই বাড়িতে সিঁদ কেটে চুরির ঘটনায় আপাতত আতঙ্কে পূর্ব খাটেরবাড়ি আমবাড়ির বাসিন্দারা। দ্রুত দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

আধুনিক কোচবিহারের রূপকার মহারাজা নৃপেন্দ্র নারায়ণের ১৬৪তম জন্মবার্ষিকী পালিত

সীমান্তে ইয়াবা পাচারের ছক বানচাল! দিনহাটায় বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ১,০০০ ট্যাবলেট, গ্রেফতার ১

মিছিলের কয়েক ঘণ্টা পরেই সিপিআইএমের পার্টি অফিসে ভাঙচুর! জোড়পাটকীতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ, অস্বীকার গেরুয়া শিবিরের

বাম আইনজীবীর গাড়িতে হামলা, বিজেপিকে নিশানা মমতার! ‘রাজ্যে জঙ্গলরাজ চলছে’, কড়া বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

জাল ডিসিআর-কাণ্ডে এবার প্রাক্তন বিএলআরও গ্রেফতার! টুলু মণ্ডল মামলায় বাড়ছে সরকারি যোগের জল্পনা

নন্দীগ্রামে শেষবেলায় শুভেন্দুর জোড়া পদযাত্রা, রেজিনগরেও প্রচারের ঝড়! মঙ্গলবার ভোট, নজর দুই কেন্দ্রেই

Leave a Comment