আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

চা-বলয়ে হারানো জমি ফেরাতে মরিয়া তৃণমূল, শ্রমিকদের পাশে থাকার বার্তা সঞ্জয় কুজুরের

Published on: April 3, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ৩ এপ্রিলঃ গত লোকসভা নির্বাচনে চা-বলয়ে ধাক্কা খাওয়ার পর এবার হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল কংগ্রেস। বিশেষ করে নাগরাকাটা বিধানসভা কেন্দ্রকে পাখির চোখ করে জোরদার প্রচারে নেমেছে শাসকদল। প্রার্থী সঞ্জয় কুজুর নিজে মাঠে নেমে চা বাগান এলাকায় সরাসরি শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।

শুক্রবার নাগরাকাটা বিধানসভার গ্রাসমোর চা বাগানে চা শ্রমিকদের মধ্যে ব্যাপক প্রচার চালান সঞ্জয় কুজুর। তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের দৈনন্দিন সমস্যা ও অভাব-অভিযোগের কথা শোনেন। পাশাপাশি নির্বাচনে জয়ী হলে সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

রাজনৈতিক মহলের মতে, নাগরাকাটায় ফল নির্ধারণে আদিবাসী ও চা শ্রমিকদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চা-বলয়ে বিশেষ জোর দিচ্ছেন তৃণমূল প্রার্থী। শুধু গ্রাসমোর নয়, বার্তিনজোর-সহ একাধিক চা বাগান এলাকায় গিয়ে প্রচার চালাচ্ছেন তিনি।

চা বাগানের শ্রমিক বস্তি থেকে শুরু করে প্রতিটি এলাকায় পৌঁছে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন সঞ্জয় কুজুর। নির্বাচনের আগে এই তৎপরতা যে তৃণমূলের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, তা বলাই যায়।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment