আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মাথাভাঙ্গায় তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়াকে গ্রেফতার

Published on: May 18, 2026
---Advertisement---

মাথাভঙ্গা, ১৮ মেঃ মাথাভাঙ্গায় তৃণমূলের কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়াকে রবিবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ। রাত প্রায় বারোটা নাগাদ দক্ষিণপাড়া এলাকার তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে তোলাবাজি, ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা এবং অন্যান্য একাধিক মামলার অভিযোগ রয়েছে। এই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর চন্দ্রশেখর রায় বসুনিয়াকে প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয় এবং পরে আদালতে তোলা হবে। তিনি সাংবাদিকদের বলেন, “নতুন সরকারের উপহার পেলাম। ২০২১ এবং ২০২৪ সালের ভোটের পর ৫ নং ওয়ার্ডে বাড়ি ভাঙচুর হয়েছে বলে আমাকে গ্রেফতার করা হয়েছে। তবে আমি জানি না সেখানে কোনো বাড়িঘর ভাঙচুর হয়েছে কি না। আমাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।”

স্থানীয় রাজনৈতিক মহলে এই গ্রেফতারের খবর চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ইমাম-মোয়াজ্জেম থেকে পুরোহিত ভাতা বন্ধ, জুন থেকেই কার্যকর হবে মন্ত্রীসভা বৈঠকে বড় ঘোষণা রাজ্য সরকারের

কোচবিহারে ফের গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি, একাধিক গুরুতর অভিযোগ আব্দুল কাদের হকের বিরুদ্ধে

গোসাইরহাটে বিজেপি মহিলা মোর্চার ‘বিজয় শুভেচ্ছা’ অনুষ্ঠান, উৎসাহে ভরপুর কর্মী-সমর্থকরা

শিলিগুড়িতে কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, ভক্তিনগর থানার জালে দুই পাচারকারী

শিলিগুড়ির বর্ধমান রোডে নবনির্মিত ফ্লাইওভারের ট্রায়াল রান সম্পন্ন, উদ্বোধনের অপেক্ষা

তৃণমূলের পুরনো অফিসে বিজেপির বৈঠক ডাবগ্রাম-ফুলবাড়ীতে দলীয় কার্যালয় ঘিরে নতুন বিতর্ক, বিধায়কের উপস্থিতিতে বিজেপির বৈঠক

Leave a Comment