আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উত্তরবঙ্গে তৃণমূলের জোর প্রচার, ধূপগুড়িতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Published on: March 25, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ২৫ মার্চ : ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই উত্তরবঙ্গে প্রচারে জোর বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস।ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের একাধিক বিধানসভা কেন্দ্রে জনসভা করেছেন।এবার ধূপগুড়ি বিধানসভায় তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় এর সমর্থনে আগামীকাল সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সভাস্থল হিসেবে নির্ধারিত হয়েছে ধূপগুড়ির ফণীর মাঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনকে ঘিরে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। তৃণমূলের দাবি সভার খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। দলীয় কর্মী-সমর্থকরাও বড় সংখ্যায় উপস্থিত থাকার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় নেতৃত্বের মতে ফণীর মাঠ তুলনামূলকভাবে ছোট হওয়ায় ভিড় সামলানো বড় চ্যালেঞ্জ হতে পারে। গ্রামাঞ্চল থেকেও ব্যাপক সাড়া মিলছে বলে দাবি করা হয়েছে।অনেক এলাকায় গাড়ির চাহিদাও বেড়ে গেছে, যাতে বেশি সংখ্যক মানুষ সভায় যোগ দিতে পারেন। এখন দেখার বিষয়। ধূপগুড়ির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment