আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রথম দফার ভোটে ৪০ তারকা প্রচারক ঘোষণা তৃণমূলের, তালিকায় চমক প্রতীক উর রহমান, নজরে কোয়েল মল্লিক

Published on: April 4, 2026
---Advertisement---

কলকাতা, ৪ এপ্রিলঃ রাজ্যে প্রথম দফার বিধানসভা ভোটের আর তিন সপ্তাহ বাকি। উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গের মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। এর আগেই প্রচারে ঝড় তুলেছে সব রাজনৈতিক দল। এই আবহে প্রথম দফার ভোটের জন্য ৪০ জন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস।
দলের তরফে জানানো হয়েছে, এই তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক হেভিওয়েট নেতা। পাশাপাশি সদ্য রাজ্যসভার সাংসদ হওয়া কোয়েল মল্লিক-এর নামও রয়েছে এই তালিকায়, যা নজর কেড়েছে রাজনৈতিক মহলের।

তবে সবচেয়ে বড় চমক ক্যানিংয়ের তরুণ নেতা প্রতীক উর রহমানকে ঘিরে। সম্প্রতি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া এই তরুণ নেতাকে তারকা প্রচারকের তালিকায় জায়গা দেওয়া হয়েছে। মাত্র দু’মাস আগে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। সেই সময় তিনি প্রার্থী না হয়ে সংগঠনের কর্মী হিসেবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। দলও দ্রুত তাঁকে রাজনৈতিক কাজে যুক্ত করে।
তালিকায় আরও রয়েছেন দলের অভিজ্ঞ নেতা অনুব্রত মণ্ডল, যিনি দীর্ঘদিন ধরে নির্বাচনী ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা প্রথম দফার ভোটে কাজে লাগাতে চাইছে দল। বিশেষ করে বীরভূম ও আশপাশের জেলাগুলিতে তাঁর সক্রিয় উপস্থিতি দেখা যাবে বলে জানা গিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ ও নতুন মুখের মিশ্রণে তৈরি এই তারকা প্রচারকের তালিকা তৃণমূলের কৌশলকে স্পষ্ট করছে। একদিকে যেমন প্রতিষ্ঠিত নেতৃত্ব রয়েছে, অন্যদিকে নতুন প্রজন্মের নেতাদেরও সামনে আনা হচ্ছে। ভোটের আগে এই তালিকা প্রকাশ তৃণমূলের প্রচারে নতুন গতি আনবে বলেই মনে করা হচ্ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment