আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

চা শ্রমিকদের পাশে থাকার বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের , দিলেন মজুরি বৃদ্ধির আশ্বাস

Published on: January 3, 2026
---Advertisement---

আলিপুরদুয়ার, ৩ জানুয়ারিঃ রাজ্যে ফের ক্ষমতায় এলে একমাসের মাথায় বাড়ানো হবে চা শ্রমিকদের মজুরি ২৫০ থেকে ৩০০ করা হবে। শনিবার অলিপুরদুয়ারে এসে শ্রমিকদের মাঝে এমনই আশ্বাস দিলেন তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অলিপুরদুয়ার শহর ঘেঁষা মাঝেরডাবরী চা বাগান ময়দানে চা শ্রমিকদের নিয়ে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

যেখানে জেলার প্রায় ৬৬টি চা বাগানের কয়েক হাজার শ্রমিকেরা উপস্থিত ছিলেন। এই সভায় কুমারগ্রামের রহিমাবাদ চা বাগানের এক শ্রমিক রাজেশ ওঁরাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেরদের দৈনিক মজুরি কেন বৃদ্ধি সহ একাধিক দাবি রাখেন। সেই শ্রমিকের প্রশ্ন শুনে তাকে মঞ্চে ডেকে নেন সাংসদ।পাশাপাশি, আগামী নির্বাচনে জয়ের একমাসের মাথায় শ্রমিকদের দৈনিক মজুরি ২৫০ থেকে ৩০০ টাকা করারও আশ্বাস দেন তিনি।

পাশাপাশি, অলিপুরদুয়ার জেলাজুড়ে একাধিক চা বাগানে কাজ করে বেতন পাচ্ছেন না শ্রমিকেরা।এমন বাগান কতৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

এছাড়া জেলার বিভিন্ন বাগানে শ্রমিকদের পিএফের টাকা কাটলেও তা জমা হচ্ছে না বলেও তৃণমূল সাংসদকে এদিন লিখিতভাবে অভিযোগ জানান শ্রমিকেরা।তার পরিপ্রেক্ষিতে শ্রমিক নেতৃত্বদের আন্দোলনে নামার নির্দেশ দেন অভিষেক।

অপরদিকে, তৃণমূল সাংসদের একাধিক আশ্বাসে কিছুটা হলেও আশার আলো দেখছেন অলিপুরদুয়ার জেলার চা শ্রমিকেরা।

এদিকে অভিষেক সভা নিয়ে আলিপুরদুয়ার বিজেপি সাংসদ মনোজ টিগ্গা বলেন বন্ধ চা বাগান নিয়ে অভিষেক ব্যানার্জীর কোনো বক্তব্য নেই।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতা পুরসভায় এক মঞ্চে শুভেন্দু, ফিরহাদ, মালা ও সন্দীপন, জল্পনা রাজনৈতিক মহলে

‘নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই’, বলিউড ছাড়ার জল্পনায় সুরকার প্রীতম

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

Leave a Comment