আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘সেলিম দেশবিরোধী, বাংলা-দেশ থেকে তাড়ানো উচিত’, বিস্ফোরক অর্জুন! পাল্টা চ্যালেঞ্জ সিপিএমের

Published on: November 14, 2026
---Advertisement---

কলকাতা, ১৪ নভেম্বরঃ রাজনৈতিক বিরোধিতা কি এ বার দেশপ্রেমের প্রশ্নে গিয়ে ঠেকল? সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে সরাসরি ‘দেশবিরোধী’ তকমা দিয়ে বাংলা তো বটেই, দেশ থেকেও তাঁকে তাড়িয়ে দেওয়ার দাবি তুললেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন সিং। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। পাল্টা অর্জুনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সিপিএম। বিরোধীদের কণ্ঠরোধ করতে দেশবিরোধী তকমা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূলও।

সাম্প্রতিক সময়ে বিজেপির বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন মহম্মদ সেলিম। ইতিহাস, বিজ্ঞান ও ধর্মীয় সংস্কৃতির প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, ইতিহাসকে গালগল্প, বিজ্ঞানকে অপবিজ্ঞান এবং পৌরাণিক কাহিনিকে কাল্পনিক ব্যাখ্যা দিয়ে প্রতিস্থাপনের চেষ্টা চলছে। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর রাজ্য আরও সর্বনাশের দিকে এগোচ্ছে বলেও মন্তব্য করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই এ বার সেলিমকে নিশানা করলেন অর্জুন।

সেলিমকে আক্রমণ করে অর্জুন বলেন, “সেলিম ভারতের লোকই নন। আমরা বলব, সেলিমের থেকে সাবধান থাকুন। উনি দেশবিরোধী। ওঁকে শুধু বাংলা নয়, দেশ থেকেও তাড়ানো উচিত। উনি দেশের ভালো ভাবেন না। ভারতে থেকে পাকিস্তানের গল্প করবেন।” সিপিএমের রাজনৈতিক অবস্থান নিয়েও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, সংগঠন দুর্বল হয়ে পড়েছে, দলের অস্তিত্বও কার্যত সংকটে। সেই অবস্থায় দাঁড়িয়ে বিজেপিকে নিয়ে আলোচনা করার অধিকার সিপিএমের নেই বলেও মন্তব্য করেন অর্জুন। সেলিমের বক্তব্যকে ‘অতি বাম’ এবং ‘দিমাগী নকশাল’দের ভাবনার সঙ্গে তুলনা করেন তিনি।

অর্জুনের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “ক্ষমতা থাকলে দেশ থেকে তাড়িয়ে দেখাক।” অর্জুনের রাজনৈতিক অতীতের প্রসঙ্গ টেনে শতরূপের কটাক্ষ, একসময় বিজেপি, পরে তৃণমূল তাঁকে তাড়িয়েছে। এখন মন্ত্রীর চেয়ারে বসে বিরোধীদের সম্মান দিয়ে কথা বলা উচিত। অসম্মান করলে পাল্টা অসম্মানই জুটবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তৃণমূলের মুখপাত্র বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বক্তব্য, বিজেপির বিরোধিতা করলেই কাউকে দেশবিরোধী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাঁর মতে, রাজনৈতিক মতবিরোধের জবাব রাজনৈতিক ভাবেই দেওয়া উচিত।

সব মিলিয়ে, সেলিমের বিজেপি-বিরোধী মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া রাজনৈতিক চাপানউতোর এ বার ব্যক্তিগত আক্রমণ ও দেশপ্রেমের বিতর্কে গড়াল। বিরোধী নেতাকে দেশ থেকে তাড়ানোর দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের আবহ তৈরি হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

‘ভানুয়াতুতে দ্বীপ কিনেছেন অভিষেক!’ বিস্ফোরক মদন, ২০২৯-এর ভোটের আগে ‘বিদেশে থাকার’ পরামর্শ

থানার ভিতরে অভিষেক, বাইরে ‘চোর চোর’ স্লোগান! সাড়ে চার ঘণ্টা পর বেরিয়ে বিজেপিকে তোপ সাংসদের

বাবা পাশে নেই, অভাবের সংসারেও হার মানেনি স্বপ্ন! মাত্র ৩ বছরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে শীতলকুচির আরশি

ফুটবল তুলতে গিয়ে বিপত্তি! বাড়ির পাশের জলভরা গর্তে ডুবে মৃ*ত্যু দুই খুদে ভাইয়ের

উপহারে নয়, ভালোবাসার ছোঁয়ায় শিশু দিবস! ব্লাইন্ড স্কুলে পড়ুয়াদের সঙ্গে আনন্দ ভাগ ডিএসপি ট্রাফিকের

‘গৌতম বুদ্ধ’ বানিয়ে মিম, এবার কড়া জবাব শমীকের! ‘ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না’, দলীয় অরাজকতা নিয়েও হুঁশিয়ারি

Leave a Comment