আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উপহারে নয়, ভালোবাসার ছোঁয়ায় শিশু দিবস! ব্লাইন্ড স্কুলে পড়ুয়াদের সঙ্গে আনন্দ ভাগ ডিএসপি ট্রাফিকের

Published on: November 14, 2026
---Advertisement---

কোচবিহার, ১৪ নভেম্বরঃ শিশু দিবস মানেই শুধু অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা নয়, শিশুদের পাশে দাঁড়ানো, তাঁদের মুখে হাসি ফোটানোও যে উদ্‌যাপনের অন্যতম বড় প্রাপ্তি, তা আরও এক বার দেখা গেল কোচবিহারে। বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাঁদের হাতে উপহার ও চকলেট তুলে দিলেন ডিএসপি ট্রাফিক বিক্রম প্রসাদ। অন্য দিকে, নিলকুঠি বাউরহাট এলাকায় দুস্থ শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে দিনটিকে অর্থবহ করে তুললেন যোগ শিক্ষিকা গোপা ভট্টাচার্য। দুই উদ্যোগেই উঠে এল শিশুদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা।

শিশু দিবস উপলক্ষে কোচবিহার ব্লাইন্ড স্কুলে পৌঁছে যান ডিএসপি ট্রাফিক বিক্রম প্রসাদ। সেখানে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান তিনি। শুধু উপহার তুলে দিয়েই দায়িত্ব শেষ করেননি, শিশুদের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নেন। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন উপহার সামগ্রী ও চকলেট। এমন উদ্যোগে স্বাভাবিক ভাবেই খুশি স্কুলের পড়ুয়ারা। ব্যস্ত পুলিশি কাজের বাইরে এ ভাবে শিশুদের পাশে দাঁড়ানোর ঘটনায় দিনটির উদ্‌যাপনে যোগ হয় অন্য মাত্রা।

শিশু দিবসের আর এক মানবিক ছবি দেখা গেল নিলকুঠি বাউরহাট এলাকায়। সেখানে আর্থিক ভাবে পিছিয়ে থাকা শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন যোগ শিক্ষিকা গোপা ভট্টাচার্য। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দিয়ে শিশুদের উৎসাহিত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। অনেক শিশুর কাছেই প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী সহজে জোগাড় করা কঠিন। সেই বাস্তবতায় এই উপহার তাঁদের পড়াশোনার পথে কিছুটা হলেও সহায়ক হতে পারে।

শিশুদের জন্য বিশেষ একটি দিনকে ঘিরে এই দুই উদ্যোগ যেন মনে করিয়ে দিল, তাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব শুধু পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, সমাজেরও। কারও হাতে চকলেট, কারও হাতে পড়াশোনার সামগ্রী উপহারের ধরন আলাদা হলেও উদ্দেশ্য এক। শিশুদের মনে আনন্দ জাগানো, তাঁদের উৎসাহ দেওয়া এবং বুঝিয়ে দেওয়া, তাঁরা একা নয়। শিশু দিবসের সার্থকতা বোধ হয় এখানেই।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

কৈলাস ঘাটে ছটপুজো উপলক্ষে ঘাট উদ্বোধন ও বিজেপির পৃথক মঞ্চের সূচনা, উপস্থিত বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু

জমি দখলকে কেন্দ্র করে দুই আত্মীয়ের মধ্যে সং/ঘর্ষের পরিস্থিতি! চাষের জমিতে সরষে বপন ঘিরে বচসা থেকে হাতাহাতি, উত্তেজনা শীতলকুচিতে

সামাজিক উদ্যোগের বার্তা দিয়ে শুরু সুভাষপল্লীর জগদ্ধাত্রী পুজো! দৃষ্টিহীন শিশুদের হাত ধরে উদ্বোধন, শীতবস্ত্র তুলে দিলেন উদ্যোক্তারা

নতুন সুযোগ পেতে চলেছেন কোন রাশির জাতকরা? জেনে নিন

বারবার সতর্কবার্তাতেও কাজ হয়নি! শৃঙ্খলাভঙ্গে ২২ নেতাকে শোকজ, সাসপেনশনের পথে বিজেপি?

‘ভানুয়াতুতে দ্বীপ কিনেছেন অভিষেক!’ বিস্ফোরক মদন, ২০২৯-এর ভোটের আগে ‘বিদেশে থাকার’ পরামর্শ

Leave a Comment