আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নিশীথ প্রামানিকের কনভয়কে লক্ষ্য করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে

Published on: March 28, 2026
---Advertisement---

মাথাভাঙা, ২৮ মার্চঃ মাথাভাঙ্গার বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের কনভয়কে লক্ষ্য করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে শুক্রবার মাথাভাঙ্গা ২ নং ব্লকের বড়ো শৌলমারি গ্রাম পঞ্চায়েতের বালাসুন্দর হয়ে ফুলবাড়ী এলাকায় একটি কর্মসূচিতে যাচ্ছিল মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।  

অভিযোগ সেই সময় রামনবমীর শোভাযাত্রা করার জন্য জমায়েত হওয়া তৃণমূল কর্মী সমর্থকরা নিশীথ প্রামাণিকের কনভয়কে দেখে চোর চোর স্লোগানের পাশাপাশি বহিরাগত দুর হাঁটো স্লোগান দেয় এবং বিক্ষোভ দেখায়।বিক্ষোভের সময় ঘটনাস্থলে  উপস্থিত ছিলো মাথাভাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবলু বর্মনও এমনটা দাবি বিজেপির।

যদিও নিশীথ প্রামাণিকের কনভয় বিক্ষোভকে উপেক্ষা করে সেখান থেকে বেরিয়ে যায়। নিশীথ প্রামাণিক বলেন এটাই তৃণমূলের সংস্কৃতি ও কালচার, কে কি বলল তাতে যায় আসে না।তবে আমরা যদি পাল্টা শুরু করি তাহলে সাবলু বর্মন ঘর থেকে বের হতে পারবে না।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment