আলিপুরদুয়ার, ২৮ ডিসেম্বর : জনগণনায় সারনা ধর্ম কোড দিতে হবে এই দাবি করল আদিবাসী সমাজের সবথেকে বড় সংগঠন রাজী পারহা সারনা প্রার্থনা সমাজ ভারত।সম্প্রতি সংগঠনের রাজ্য প্রবক্তা হিসেবে দায়িত্ব পেয়েছে আদিবাসী রাজু বরা।
এদিন মালঙ্গী এলাকায় রাজী পারহা সারনা প্রার্থনা সমাজের এক সভা আয়োজিত হয় এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি জিতু ওরাঁও সহ সংগঠন জেলা ও ব্লকের নেতৃত্বরা এদিন সম্প্রতি দায়িত্ব পাওয়া রাজ্য প্রবক্তা রাজু বরা কে সম্বর্ধনা দেওয়া হয়।
এদিন সংগঠনের রাজ্য প্রবক্তা রাজু বরা জানান আমাদের দাবি সামনেই জনগণণা হতে চলেছে সেই জনগণণায় আদিবাসী দের ধর্ম কোড সারনা ধর্ম কোড রাখতে হবে। এছাড়া তরাই ডুয়ার্সের সমস্ত বন্ধ চা বাগান খুলতে হবে।
এছাড়া আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনে আদিবাসী বহুল বিধানসভা যেমন কালচিনি, মাদারিহাট, কুমারগ্ৰাম সহ অন্যান্য আদিবাসী বহুল বিধানসভাতে বিভিন্ন রাজনৈতিক দলকে আদিবাসী প্রার্থী দিতে হবে।আদিবাসী সমাজ থেকে প্রার্থী দেওয়ার দাবি তারা জানান।





