কোচবিহার, ৫ জুনঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বৃহস্পতিবার কোচবিহার রাজবাড়ী উদ্যানে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী মালতি রাভা রায়, দধিরাম বর্মণ, সাবিত্রী বর্মণ, কোচবিহার সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী, বনদপ্তরের আধিকারিকরা এবং বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় চক্রবর্তী, বিরাজ বোস, দীপা চক্রবর্তী, মিনতি দাস ঈশ্বর ও অভিজিৎ বর্মনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। এদিনের কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয় এবং সাধারণ মানুষকে আরও বেশি করে গাছ লাগানোর বার্তা দেওয়া হয়।





