আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কোচবিহারে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

Published on: May 28, 2026
---Advertisement---

কোচবিহার, ২৭ মেঃ  কোচবিহার শহরের বিভিন্ন এলাকা সহ খাগড়াবাড়ি চৌপতিতে বৃহস্পতিবার বিশেষ অভিযান চালাল কোচবিহার সদর ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন ভঙ্গ এবং অবৈধভাবে ফুটপাত দখল রুখতেই এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হেলমেটবিহীন বাইক চালানো, রাশ ড্রাইভিং, ওভারলোডিং, নম্বর প্লেটবিহীন মোটরবাইক এবং বেআইনিভাবে ফুটপাত দখল করে ব্যবসা করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যেসব বাইক নম্বর প্লেট ছাড়া চলাচল করছিল, সেগুলি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি একাধিক বাইক চালককে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে ট্রাফিক আইন মেনে চলার জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হয়।

এছাড়াও ফুটপাত দখল করে ব্যবসা করা দোকানদারদেরও সতর্ক করে পুলিশ। ট্রাফিক নিয়ম অমান্য করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন কোচবিহার ট্রাফিক ডিএসপি এবং কোচবিহার সদর ট্রাফিক ওসি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment