আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

অন্যভাবে বড়দিন পালন করলেন টোটোচালক আশুতোষ, স্যান্টাক্লজের সাজে দিলেন সবুজ রক্ষার বার্তা

Published on: December 25, 2025
---Advertisement---

জলপাইগুড়ি, ২৫ ডিসেম্বর : গোটা ডুয়ার্স যখন বড়দিনের আনন্দে মেতেছে, তখন উৎসবে ভজন বেছে নিলেন এক ব্যতিক্রমী পথ।স্যান্টাক্লজের পোশাক পরে সুসজ্জিত টোটো নিয়ে বানারহাটের গয়েরকাটা সহ ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে পথচলতি ছোট শিশুদের হাতে চকলেটের পাশাপাশি তুলে দিলেন চারা গাছ। শিশুদের পাশাপাশি সাধারণ মানুষকেও তিনি অনুরোধ জানান, এই চারাগাছ রোপণ করে প্রকৃতিকে রক্ষা করার জন্য।

ভজনের কথায়, প্রতিদিনই ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণী। উন্নয়নের নামে নির্বিচারে গাছ কাটা হচ্ছে, যা পরিবেশের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছে। সেই উদ্বেগ থেকেই বড়দিনে তিনি সবুজ রক্ষার বার্তাকে সামনে রেখে এই উদ্যোগ নিয়েছেন।

এদিন বড়দিনের সকালে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় রাস্তাঘাট ছিল তুলনামূলক ফাঁকা।অনেকেই ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছিলেন। সেই শীতের মধ্যেই ভজন টোটো নিয়ে রাস্তার মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায় ঘুরে চারা গাছ বিতরণ করে বেড়ান।

ভজনের এই ব্যতিক্রমী উদ্যোগেখুশিপরিবেশপ্রেমীরা। তাঁর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে অনেকেই বলছেন, এমন উদ্যোগই পারে ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment