জলপাইগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ জলপাইগুড়িতে টোটো চালকদের দৌরাত্ম্য নিয়ে গুরুতর অভিযোগ উঠল। আক্রান্ত হলেন এক মহিলা আইনজীবী। জানা গিয়েছে ,বুধবার জলপাইগুড়ি থেকে আসাম গামী রেল পথের রোড ষ্টেশনে ওই ঘটনা ঘটে ।এদিন কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেস ট্রেনে করে জলপাইগুড়িতে আসার জন্য রোড রেল স্টেশনে নামেন এক মহিলা আইনজীবী ।দুইশ টাকা দাবি করা হয়।
সাধারণ ভাড়া বাবদ যা নেওয়া হয়, সেই ৩০ টাকা দিতে চান যাত্রী। জলপাইগুড়ি জেলা আদালতে আসার জন্য,কেন ওই ভাড়া দেওয়া হবেনা তাতেই বেধড়ক মার মহিলা আইনজীবিকে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জেলা আদালতের গভর্মেন্ট প্লিডার তথা রাজ্যে বার কাউন্সিল সদস্য বিশিষ্ট আইনজীবী গৌতম দাস ও জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্য।
অভিযুক্ত টোটো চালক দুবার উক্ত মহিলা আইনজীবীকে মারধোর করেছে বলে জানা গিয়েছে।এদিকে জলপাইগুড়ি রোড রেল স্টেশনে টোটো চালকদের দৌরাত্ম্য নতুন কিছু নয়।দাবী মতো ভাড়া না দিলে যাত্রীকে কোনো টোটো পরিষেবা দেয় না বলেও অভিযোগ।





