খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ জানুয়ারিঃ “আজকের রাশিফল: কোন রাশির ভাগ্যে আজ বাম্পার লাক, কার হতে পারে আর্থিক ক্ষতি? জেনে নিন বিস্তারিত”
বৃশ্চিক রাশিঃ বাড়িতে খুব ভাল পরিবেশ বজায় রাখতে সফল হবেন। কর্ম পরিবর্তন উৎসাহ বাড়িয়ে তুলবে।নতুন কাজের স্থান খুব মনের মতো হবে। অর্থক্ষেত্রে সাফল্য পাবেন, মাথা ঠান্ডা রাখুন।সন্তানের কাজের সুযোগ আসতে পারে। আজ মনের মানুষের সঙ্গে আনন্দের মুহূর্তগুলি ভাগ করে নেবেন। বাড়ির কোনও কাজে প্রতিবেশী বাধা দিতে পারে।
সম্পদঃ কোনও সম্পত্তি হতে পারে।পরিবারঃ পারিবারিক শান্তি বজায় থাকবে। সম্পর্কঃ বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।পেশাঃ নতুন কোনও জীবিকা শুরু হতে পারে।শুভ সংখ্যাঃ ২৯।শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল।শুভ রঙঃ লাল।
বৃষ রাশিঃ বাবা-মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে। যার জন্য আপনার কিছু ব্যয় হবে।তবে এই সময় সমস্ত অফিসের দায়িত্ব পালনের ফলে বাড়িতে সময় না দেওয়ার জন্য অশান্তি হওয়ার আশঙ্কা। স্ত্রী ব্যবসায় খুব উৎসাহিত করবেন। বেকারেরা কাজের প্রচেষ্টা চালিয়ে যান। এই সপ্তাহে অনেক শিক্ষার্থী তাঁদের পছন্দের পড়াশুনোয় কিছু বাধা পেতে পারেন।
সম্পদঃ অর্থভাগ্য মধ্যম প্রকার, বুঝে চলুন।পরিবারঃ স্ত্রীর সঙ্গে বিবাদের কারণে পরিবারে অশান্তি। সম্পর্কঃ বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ হতে পারে।পেশাঃ জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ কপালে রয়েছে।শুভ সংখ্যাঃ ৩৮। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ সাদা প্রবাল। শুভ রঙঃ সাদা।
কুম্ভ রাশিঃ কর্মস্থানে সুনাম অর্জন করতে সক্ষম হবেন। তবে কোনও মহিলা কর্মীর থেকে আজ একটু সাবধান থাকা দরকার। ব্যবসায় সাফল্য পাবেন। অংশীদারদের সঙ্গে ছোট বিষয়ে বিবাদ একটু বড় আকার ধারণ করতে পারে। পরিবারের বাইরের কোনও সম্পর্কের কাউকে নিয়ে মনের মতো পরিবেশ উপভোগ করবেন। কুটিরশিল্প জাতীয় ব্যবসায় আয়ের পথ খুব ভাল থাকবে।
সম্পদঃ আর্থিক দিক খুব ভালই থাকবে। পরিবারঃ পরিবারের দিকটা খুব ভাল থাকবে না। সম্পর্কঃ প্রেমের সম্পর্কে উন্নতি দেখা যাচ্ছে।পেশাঃ সরকারি কাজে উন্নতি।শুভ সংখ্যাঃ ৩৬। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।
মিথুন রাশিঃ বুদ্ধির সঙ্গে কর্মস্থানে ভাল ভাবে কাজ করবেন। কাজ এবং আচরণের জন্য প্রেমিকার কাছে ভালবাসা পাবেন।খেলায় অন্যদের থেকে এগিয়ে থাকার জন্য বন্ধুর হিংসার পাত্র হতে হবে। সন্তানদের পড়াশুনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে পারেন। ব্যবসা খুব ভাল হবে না।
সম্পদঃ সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে অশান্তি হতে পারে। পরিবারঃ সংসারে মুখ বুজে থাকুন। সম্পর্কঃ নতুন কোনও সম্পর্কে জড়িয়ে পড়া উচিত নয়। পেশাঃ জীবিকায় উন্নতি দেখা যাচ্ছে।শুভ সংখ্যাঃ ৭৩। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ পান্না।শুভ রঙঃ সবুজ।
সিংহ রাশিঃ স্ত্রীর সঙ্গে আলোচনা করে কোনও কাজ আরম্ভ করতে পারেন। কারণ আজ স্ত্রী-ভাগ্য খুব ভাল দেখা যাচ্ছে।সব ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলি হাতে রাখুন। বেকারদের কাজের যোগাযোগ হতে পারে। ধর্ম আলোচনায় শান্তি লাভ। ব্যবসায় গুরুত্বপূর্ণ কাজগুলি আজ না করাই ভাল হবে। পরিবারে কোনও বড় জিনিস আসার সম্ভাবনা রয়েছে।
সম্পদঃ আজ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিবারঃ বাবার সহযোগিতা পাবেন। সম্পর্কঃ প্রতিবেশীর সঙ্গে বিবাদ। পেশাঃ কর্মের জায়গায় উন্নতি রয়েছে।শুভ সংখ্যাঃ৩৪। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ চুনি। শুভ রঙঃ কমলা।
মীন রাশিঃ কোনও বান্ধবীর দ্বারা উপকার পাবার আশা রাখতে পারেন, পরিবারে নতুন কোনও কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। ব্যবসায় স্ত্রীর সহযোগিতায় এগিয়ে যাবেন।পরিবারে নতুন কোনও ব্যক্তির আসার সম্ভাবনা ও আনন্দের সমাহার। স্ত্রীর আবদার পূরণের জন্য ব্যয়, এই বিষয়ে একটু সাবধান, বিবাদ হতে পারে। মায়ের জন্য ডাক্তারের সঙ্গে বিশেষ আলোচনা।
সম্পদ খরচ নিয়ন্ত্রণে না রাখতে পারলে ভোগান্তি। পরিবার স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হলে, কথা বুঝে বলুন। সম্পর্ক সন্তানদের জন্য মনে বিশেষ আনন্দের উদয়।পেশা পেশার দিকটা বেশ ভাল দেখা যাচ্ছে।শুভ সংখ্যাঃ ১৪। শুভ দিকঃ উত্তর-পশ্চিম। শুভ রত্নঃ পোখরাজ। শুভ রঙঃ হলুদ।
ধনু রাশিঃ ব্যবসা আরও ভাল গতিতে এগিয়ে যেতে থাকবে। তবে বন্ধুর কূট চক্রে পড়া থেকে সাবধান থাকুন।দুপুরের পরে পরিশ্রম একটু বাড়তে পারে, কঠিন পরিস্থিতিতে মন স্থির রাখার চেষ্টা করুন। কোনও আত্মীয় নতুন কিছু ব্যবসার বুদ্ধি দিতে পারে একটু চিন্তা করবেন। স্ত্রীর কাছে কোনও বিষয় নিয়ে কথা শুনতে হতে পারে।
সম্পদঃ সঞ্চয়ের জন্য দিনটা বেশ ভাল। পরিবারঃ পারিবারিক দিকে কোনও সমস্যা থাকবে না। সম্পর্কঃ স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য। পেশাঃ উপার্জন দ্বিগুণ হতে পারে। শুভ সংখ্যাঃ ১৫। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পোখরাজ।শুভ রঙঃ হলুদ।
কর্কট রাশিঃ জমি, সম্পত্তি, কেনার জন্য উপযুক্ত সময়। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।সন্তানকে কোনও ভাল স্কুলে ভর্তির সিদ্ধান্ত নিতে পারেন। পুরনো শেয়ারে ভাল পরিবর্তনের প্রবল সম্ভাবনা রয়েছে। স্ত্রীর সঙ্গে সময় কাটাবেন এবং বিভিন্ন ঘরোয়া বিষয় নিয়ে আলোচনা হবে। আপনার ব্যবহার সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে। ভাইদের সঙ্গে কোনও বিষয়ে আলোচনা করতে পারেন।
সম্পদঃ ঋণপ্রাপ্তির সুযোগ রয়েছে। পরিবারঃ পারিবারিক ক্ষেত্রে চিন্তার উদয় হতে পারে। সম্পর্কঃ সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ সহ্য করতে হবে না। পেশাঃ পেশাগত ক্ষেত্রে খুব কষ্টের দিন, সাবধান থাকা দরকার।শুভ সংখ্যাঃ ৭৬। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পীত মুক্তা শুভ রঙঃ সাদা।
মেষ রাশিঃ হাতে আসা অর্থ সঞ্চয় করে রাখার যথাসাধ্য চেষ্টা করুন। কোনও বন্ধু জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে।বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন। আত্মবিশ্বাস খুব ভাল থাকার জন্য কর্মস্থানে সুনাম পাবেন। যাঁরা ব্যবসায় কঠোর পরিশ্রম করেন, তাঁদের অন্য দিনের তুলনায় লাভ বেশি হবে।
সম্পদ খরচ হলেও সঞ্চয়ও হবে। পরিবার দাম্পত্যজীবনে খুব সুন্দর মুহূর্ত আসতে চলেছে।সম্পর্কবন্ধুর ব্যবহারে শান্তি।পেশা আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে ক্রমে উন্নতি হবে। শুভ সংখ্যাঃ ৩৮। শুভ দিকঃ পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ লাল।
কন্যা রাশিঃ দীর্ঘ দিন পড়ে থাকা কোনও কাজ নতুন করে শুরু করতে পারেন।তবে পথে অনেক বাধা আসবে তা বুদ্ধির সঙ্গে পার হতে হবে, প্রস্তুত থাকুন।মা-বাবার কোনও কাজ ভাল ভাবে করুন। গুরুত্বপূর্ণ কাজগুলি একটু বিচার-বিবেচনা করে সন্ধ্যার পরে করুন।আজ স্ত্রীর জন্য কোনও উপহার নিয়ে বাড়িতে যান, তা অনেক দিনের চাপা কোনও রাগ কমতে সাহায্য করবে। শেয়ারে অর্থ আসবে।
সম্পদঃ অর্থ নিয়ে চিন্তা থাকবে না। পরিবারঃ পারিবারিক শান্তির পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে। সম্পর্কঃ কোনও সম্পর্কে চিড় ধরতে পারে। পেশাঃ কর্ম নিয়ে কোনও চিন্তার কারণ দেখা যাচ্ছে না।শুভ সংখ্যাঃ ৩০। শুভ দিকঃ দক্ষিণ। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।





