আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নিজেদের জীবনে কি কি সমস্যা রয়েছে, জানতে এক নজরে জেনে নিন আজকের রাশিফল

Published on: January 3, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জানুয়ারিঃ “আজ কোন রাশির ভাগ্য খুলবে? জানুন বিস্তারিত”, “নতুন সপ্তাহে আপনার রাশি কী বলছে? দেখে নিন”, “ভালোবাসা, অর্থ ও কর্মজীবনে কী অপেক্ষা করছে? রাশিফল জানুন”, “রাশি অনুযায়ী আপনার ভাগ্য বদলানোর চাবিকাঠি: রইল টিপস”

মেষ রাশি: অত্যন্ত আবেগের সঙ্গে সিদ্ধান্ত নেবেন না। বহু দিন ধরে যে সমস্যায় ভুগছিলেন, সেই জট খুলে দিতে পারেন কোনও প্রিয় ব্যক্তি।গুরুত্বপূর্ণ কাজগুলি করে ফেলুন। দিনটা প্রেমের জন্য ভাল। মা-বাবার প্রতি দায়িত্ব বাড়বে। ধর্মস্থানে সময় কাটালে প্রশান্তি মিলবে। ব্যবসায় কোনও বিষয়ে উদ্বেগ তৈরি হলেও তা গুরুজনের দ্বারা মিটে যেতে পারে।

সম্পদ: খরচ নিয়ন্ত্রণে না রাখতে পারলে ভোগান্তি।পরিবার: স্ত্রীর সঙ্গে বিবাদ সৃষ্টি হলে কথা বুঝে বলুন। সম্পর্ক: সন্তানদের জন্য মনে বিশেষ আনন্দের উদয়। পেশা: পেশার দিকটা বেশ ভাল দেখা যাচ্ছে।শুভ সংখ্যা:১৪।শুভ দিকঃপূর্ব।শুভ রত্নঃলাল প্রবাল।শুভ রঙঃ লাল।

সিংহ রাশিঃ ব্যবসার স্থানে আপনাকে সতর্ক থাকতে হবে।কোনও কিছু চুরি যাবার জন্য বিপাকে পড়া থেকে সাবধান থাকুন।বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। সন্তান কিছু দায়িত্ব পালন করায় আপনার দায়িত্ব কমতে পারে। আপনাকে কোনও পুরনো শত্রু রাগিয়ে তোলার সুযোগ নেবে। মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দিন।অফিসের প্রেমের ব্যপারে আলোচনা উঠতে পারে।আর্থিক অবস্থা ভাল নয়।

সম্পদঃ আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।পরিবারঃ বাবার সহযোগিতা পাবেন। সম্পর্কঃ প্রতিবেশীর সঙ্গে বিবাদ। পেশাঃ কর্মের জায়গায় উন্নতির সম্ভাবনা রয়েছে।শুভ সংখ্যাঃ৪৬। শুভ দিকঃপূর্ব।শুভ রত্নঃচুনি।শুভ রঙঃ কমলা।

কন্যা রাশিঃ সকালের দিকে শরীর মোটের উপর ভাল থাকবে। কিন্তু দুপুরের পরে ক্লান্তি দেখা দিতে পারে।প্রেমে উন্নতির ইঙ্গিত দিচ্ছে বুঝে পা বাড়ান। নতুন আলাপী কেউ আপনাকে ঠকাতে পারেন, সতর্ক থাকুন। শেয়ার বাজারে ভাবনা ও সিদ্ধান্ত সঠিক রাখলে দিনটি হবে ফলদায়ক। অনেক দিনের পুরনো বন্ধুর খবর পাওয়ায় আনন্দের সীমা থাকবে না।

সম্পদ টাকা চুরি যেতে পারে।পরিবার বাড়িতে নতুন কিছু কেনার পরিকল্পনা। সম্পর্ক প্রেমের নতুন মোড় ঘুরতে পারে। পেশা নিজের চেষ্টায় কর্মস্থানে অগ্রগতি। শুভ সংখ্যাঃ ৫৯।শুভ দিকঃদক্ষিণ।শুভ রত্নঃপান্না।শুভ রঙঃ সবুজ।

মিথুন রাশিঃ খাবারের প্রতি লোভ জাগলে তা নিয়ন্ত্রণ করুন কারণ পেটের কোনও সমস্যা বাড়তে পারে, এতে কাজের সময় নষ্ট হতে পারে। উচ্চাকাঙ্ক্ষা আর্থিক ক্ষতি করবে। বাড়ির কাজকর্মের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে। কাজের পরিবর্তন আপনাকে খুব চিন্তায় ফেলবে। আর্থিক দিক থেকে দিনটি মোটের উপর ইতিবাচক।

সম্পদঃ আয়ের ক্ষেত্র ভাল থাকবে। পরিবারঃ বাইরের কোনও লোকের জন্য পরিবারে বিবাদ ঘটতে পারে। সম্পর্কঃ কোনও সম্পর্ক অবনতির দিকে যেতে পারে। পেশাঃ গুরুজনের সাহয্যের জন্য জীবিকার ক্ষেত্র মসৃণ থাকবে। শুভ সংখ্যাঃ৩৫।শুভ দিকঃপশ্চিম।শুভ রত্নঃপান্না।শুভ রঙঃসবুজ।

কর্কট রাশিঃ ব্যবসায় আর্থিক সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজের অনুমোদনের অপেক্ষায় থাকলে সুখবর আসতে পারে।সন্তানের দিক দিয়ে কোনও সুখবর পাওয়ার জন্য সংসারে আনন্দ আসতে পারে। প্রেমের সম্পর্ক খুব ভাল থাকবে না। পরিবারের কারও শরীর খারাপ ভাবনায় ফেলতে পারে। নামী চিকিৎসকে সাহায্যে এই চিন্তা থেকে মুক্তি পেতে পারেন।

সম্পদঃ আর্থিক স্থিতি মোটামুটি ভাল থাকবে।পরিবারঃ সন্তান নিয়ে অশান্তি। সম্পর্কঃ কোনও সম্পর্কে ছেদ আসতে পারে। পেশাঃ অন্য কারও সহযোগিতায় ব্যবসায় উন্নতি।শুভ সংখ্যাঃ৭১।শুভ দিকঃদক্ষিণ।শুভ রত্নঃপীত মুক্তা।শুভ রঙঃ সাদা।

মীন রাশিঃ অর্থ আসবে তবে সেটি ভেবেচিন্তে ব্যয় করুন।ঋণ শোধ করবার সুযোগ থাকলে দ্রুত শোধ করে ফেলুন।ব্যবসায় বিনিয়োগ করবেন, তবে নিজের বুদ্ধির জোরে। সন্তানদের কর্মের জন্য ব্যয় করার প্রয়োজন হবে। ভাইবোনের চিকিত্সার উদ্দেশ্যে ব্যয় হতে পারে। স্ত্রীর সঙ্গে আর্থিক বিষয়ে তর্ক এড়ানো ভাল।রাতের দিকে পেটের সমস্যা বাড়তে পারে।

সম্পদঃ অর্থভাগ্য খুব ভাল দেখা যাচ্ছে।পরিবারঃপরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না। সম্পর্কঃ সর্বত্র সম্পর্ক খুব ভাল থাকবে। পেশাঃ পেশাগত ক্ষেত্রে একটু কষ্ট বাড়তে পারে।শুভ সংখ্যাঃ৪৪।শুভ দিকঃউত্তর-পশ্চিম।শুভ রত্নঃ পোখরাজ।শুভ রঙঃ হলুদ।

মকর রাশিঃ কর্মস্থানে সমস্যাগুলি নিষ্পত্তি করবার সুযোগ পাবেন। অর্থের দিক থেকে ভাল থাকবে।স্বাস্থ্যের ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। প্রেমের অনুভূতি ভাল থাকলেও প্রেমিকার মন পাওয়া খুব কষ্টকর হবে। এমন কথা এড়িয়ে চলুন যা প্রেমিকাকে আঘাত করতে পারে। মনের মতো খাবার খাওয়ার জন্য আনন্দ পাবেন। সন্তানের জন্য কিছু করে শান্তি হবে।

সম্পদঃ আর্থিক ক্ষেত্রে কোনও সুযোগ হতে পারে। পরিবারঃ পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে। সম্পর্কঃ বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে। পেশাঃ পেশাগত ক্ষেত্রে খুব ভাল সুযোগ আসতে পারে। শুভ সংখ্যাঃ১৮।শুভ দিকঃঅগ্নিকোণ।শুভ রত্নঃ নীলা।শুভ রঙঃ নীল।

বৃষ রাশিঃ কর্মস্থানের প্রধান হয়ে ওঠার সুযোগ পাবেন। কোনও পুরনো অশান্তির কথা থেকে আবার অশান্তি বাড়তে পারে।পুরনো প্রেমের কথা মনে পড়তে পারে। উচ্চপদস্থ মানুষদের সঙ্গে মেলামেশা অশান্তি থেকে দূরে রাখবে। কোনও কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব ভাল দিন। দিনটির সদ্ব্যবহার করুন। দিনের শেষে ব্যবসার কোনও বিবাদ আপনাকে নাজেহাল করতে পারে।

সম্পদঃ বাড়িতে কোনও বিষয়ে অর্থ খরচ। পরিবারঃ পারিবারিক শান্তি ভঙ্গ হবে।সম্পর্কঃ কাউকে কিছু না বলাই ভাল হবে। পেশাঃ শুভ সংখ্যা ২৬।শুভ দিকঃ পশ্চিম।শুভ রত্নঃ সাদা প্রবাল।শুভ রঙঃ সাদা।

ধনু রাশিঃ যাঁরা পেটের সমস্যায় ভুগছেন, তাঁদের একটু বাড়াবাড়ি হওয়ার আশঙ্কা। কর্মস্থানে কেউ আপনার বিরুদ্ধে অভিযোগ করায় উন্নতির পথে বাধা সৃষ্টি হতে পারে।গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করা উচিত। ব্যবসায় সময় দিন। স্ত্রীর সাহায্য পাবেন। প্রেমের ক্ষেত্রে বাড়িতে অশান্তি বাড়তে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির কথা না মানার জন্য অশান্তি বা চাপ বাড়তে পারে।

সম্পদঃ কোনও সম্পত্তি হতে পারে। পরিবারঃ পারিবারিক শান্তি বজায় থাকবে। সম্পর্কঃ বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। পেশাঃ নতুন কোনও জীবিকা শুরু হতে পারে। শুভ সংখ্যাঃ১৫।শুভ দিকঃদক্ষিণ।শুভ রত্নঃ পোখরাজ।শুভ রঙঃ হলুদ।

কুম্ভ রাশিঃ প্রেমের ব্যপারে শক্তিশালী দিন, মনের ভাব প্রকাশ করে ফেলুন। যাঁরা নতুন ব্যবসায়ী, তাঁদের জন্য দিনের দ্বিতীয় অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহিত পুরুষদের বিবাহ-বহির্ভূত সম্পর্ক থেকে দূরে থাকা উচিত, কারণ তাঁদের কথা গোপন থাকবে না। কর্মক্ষেত্রে কথা দেবেন না, কারণ কথা পালন করতে পারবেন না। স্ত্রীর কথা মানুন কারণ ফলাফলগুলি ইতিবাচক হবে। কর্মস্থানে তর্কে জড়াবেন না।

সম্পদঃ আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে।পরিবারঃ পরিবারে শান্তি বজায় থাকবে না, সাবধান থাকা দরকার। সম্পর্কঃ বাইরের কোনও সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি বাধতে পারে।পেশাঃ জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন।শুভ সংখ্যাঃ ৯৮।শুভ দিকঃ উত্তর-পূর্ব।শুভ রত্নঃ নীলা।শুভ রঙঃ নীল।

বৃশ্চিক রাশিঃ সকালের দিকে ব্যবসায় অভূতপূর্ব সাফল্যের জন্য শান্তি পাবেন।প্রতিবেশীর বিরক্তির সমাধান করতে পারবেন। নতুন কোনও ব্যবসা চালু করতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনায় আরও মনোযোগ দিতে হবে। প্রেমে উপহার পেতে পারেন। আর্থিক উন্নতির জন্য ঋণ পরিশোধ করতে সক্ষম হওয়ার সম্ভাবনা। কর্মস্থানে বাজে কথা থেকে সতর্ক হওয়া উচিত।

সম্পদঃ হঠাৎ করে কোনও সম্পত্তি পেতে পারেন। পরিবারঃপরিবারের মানুষদের নিয়ে বিশেষ চিন্তা।সম্পর্কঃ সম্পর্ক নিয়ে একটু চাপ থাকতে পারে।পেশাঃ কর্মক্ষেত্রে তেমন কোনও চিন্তা নেই।শুভ সংখ্যাঃ ৮৯।শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ লাল প্রবাল। শুভ রঙঃ কালচে লাল।

তুলা রাশিঃ কর্মক্ষেত্রে প্রতিটি কাজ শান্ত মাথায় পরিচালনা করুন। কিছু কাজের জন্য ব্যবসায় আরও বেশি অর্থ ব্যয় করতে হবে।আপনার আচরণে বিবাদ হতে পারে। বড় আর্থিক সমস্যা রয়েছে। তাই ব্যাঙ্কের ঋণ নিয়ে আলোচনার বিশেষ দরকার। প্রেমিকার সঙ্গে সমস্যার সমাধান করুন। সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিবাদ পুলিশ পর্যন্ত গড়ানোর আশঙ্কা। এর ফলে প্রতিবেশীর কছে হাসির পাত্র হবেন।

সম্পদঃ জমানো অর্থ থেকে কিছু খরচ হবে না।পরিবারঃ পরিবারের কেউ অপমান করতে পারেন। সম্পর্কঃ কাউকে প্রেমের প্রস্তাব দেবেন না। পেশাঃ জীবিকায় সতর্ক থাকতে পারলে উন্নতি। শুভ সংখ্যাঃ ৬৭।শুভ দিকঃ দক্ষিণ শুভ রত্নঃ হিরে। শুভ রঙঃ সাদা।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment