আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আইএসআই চর সন্দেহে দিনহাটায় তিনজন গ্রেপ্তার, ১৪ দিনের পুলিশি হেফাজত

Published on: August 15, 2026
---Advertisement---

দিনহাটা, ১৫ আগস্ট : পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে কাজ করার সন্দেহে দিনহাটায় তিন যুবককে গ্রেপ্তার করল এসটিএফের বিশেষ দল। শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জ এলাকা থেকে রাশিদুল, নাসিরুদ্দিন ও সাইফুল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

গ্রেপ্তারের পর শনিবার তাদের দিনহাটা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। আদালত তিনজনকেই ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশ সূত্রে অভিযোগ, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় সিমকার্ড অবৈধভাবে বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচারের সঙ্গে যুক্ত থাকার সন্দেহ রয়েছে। পাশাপাশি জাল নোটের কারবারের সঙ্গেও তাঁদের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের কাছ থেকে কী কী তথ্য পাওয়া গিয়েছে এবং তাঁদের সঙ্গে আন্তর্জাতিক কোনও চক্রের যোগাযোগ রয়েছে কি না, সেসব বিষয়েও তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগেও সীমান্তঘেঁষা দিনহাটা মহকুমার নয়ারহাট এলাকায় একই ধরনের অভিযোগে এনআইএ-র অভিযান হয়েছিল। ফের দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জ এলাকা থেকে আইএসআই চর সন্দেহে তিনজন গ্রেপ্তার হওয়ার ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

তিন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের নেটওয়ার্ক, যোগাযোগ এবং কথিত অবৈধ কার্যকলাপ সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত জোরদার করা হয়েছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment