আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

২৮ লক্ষ টাকা না দিলে মিথ্যা পকসো মামলায় ফাঁসানোর হুমকি,মোমিনপুরে চাঞ্চল্য

Published on: May 2, 2026
---Advertisement---

কলকাতা, ২ মেঃ কলকাতার মোমিনপুর এলাকায় তোলাবাজি ও ব্ল্যাকমেলের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ২৮ লক্ষ টাকা না দিলে এক ব্যবসায়ী যুবককে নাবালিকাকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ওই যুবক আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি পরিবারের।

ঘটনাটি সামনে আসে যখন যুবকের মা একবালপুর থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, মোমিনপুর এলাকার বাসিন্দা আব্দুল কাদির ওরফে সানি, যিনি স্থানীয়ভাবে ‘ত্রাস’ হিসেবে পরিচিত, তাঁর সঙ্গীদের নিয়ে ওই যুবকের কাছে ২৮ লক্ষ টাকা দাবি করেন। প্রথমে হুমকিকে গুরুত্ব না দিলেও পরে চাপ ক্রমশ বাড়তে থাকে।

পরিবারের অভিযোগ, টাকা না দিলে যুবককে মিথ্যা ধর্ষণ ও পকসো মামলায় ফাঁসানো হবে বলে হুমকি দেওয়া হয়। এমনকি জেল থেকে আর বের হতে পারবেন না বলেও ভয় দেখানো হয়। এইভাবে দীর্ঘদিন ধরে মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল বলে অভিযোগ।

শেষ পর্যন্ত এই চাপ সহ্য করতে না পেরে যুবক বাড়ির মধ্যে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এপ্রিল মাসের শুরু থেকেই অভিযুক্তরা একাধিকবার টাকা দাবি করে এবং হুমকি দেয়। যুবক টাকা দিতে অস্বীকার করায় চাপ আরও বাড়ানো হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তোলাবাজি, হুমকি ও আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

অভিযুক্ত সানি ও তার সঙ্গীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সকলের পরিচয় ও ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment