আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এক সময় ‘তাঁদের সম্মতি ছাড়া পাতা নড়ত না’, এখন একই লকআপে বাবা-ছেলে! থানার মেঝেতে কম্বল, চা-বিস্কুটেই দিন কাটছে নির্মল-তীর্থঙ্করের

Published on: August 29, 2026
---Advertisement---

পানিহাটি, ২৯ আগস্টঃ এক সময় এলাকার রাজনীতিতে তাঁদের প্রভাব নিয়ে এমনই কথা প্রচলিত ছিল বাবা-ছেলের সম্মতি ছাড়া পানিহাটিতে নাকি গাছের একটি পাতাও নড়ত না! সেই প্রভাব, সেই ক্ষমতার দিন কি তবে অতীত? খড়দহ থানার একই লকআপে বাবা-ছেলেকে দেখে অন্তত এমন প্রশ্নই উঠছে।

পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ দু’জনেই এখন পুলিশ হেফাজতে। পুলিশ সূত্রে খবর, খড়দহ থানার একই লকআপে রয়েছেন তাঁরা। মাটিতে কম্বল পেতে রাত কাটছে। সকালে চা-বিস্কুট, তার পর ব্রেকফাস্ট। দুপুর ও রাতে ভাত-রুটি, ডাল, সবজি। মেনুতে মাছ-মাংস, ডিমও থাকছে। এক সময়ের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের বর্তমান বাস্তবতার সঙ্গে সেই ছবির যেন বিস্তর ফারাক।

নির্মলকে পাজামা-পাঞ্জাবিতে দেখা যাচ্ছে। ছেলে তীর্থঙ্করের পরনে টি-শার্ট, প্যান্ট। বেশির ভাগ সময় হেলান দিয়ে বসে থাকছেন তীর্থঙ্কর। তবে দু’জনের মধ্যে কথাবার্তা চলছে। কখনও কখনও মৃদু হাসিঠাট্টাও করছেন বাবা-ছেলে। লকআপের গণ্ডির মধ্যে তাঁদের এই স্বাভাবিক আচরণও নজর কেড়েছে পুলিশের।

অভয়ার দেহ লোপাট মামলায় গত ১৩ অগস্ট ওড়িশা থেকে নির্মলকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর প্রমোটারের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগের মামলাতেও তাঁকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। অন্য দিকে, ২৫ অগস্ট থেকে পুলিশ হেফাজতে রয়েছেন তীর্থঙ্কর। শুক্রবার বারাকপুর আদালতে লটারি প্রতারণা মামলায় তাঁকে শোন অ্যারেস্ট দেখানো হয়। ফের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যে পালাবদলের পর বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ। যে পরিবারকে ঘিরে এক সময় এলাকার ক্ষমতার কেন্দ্র তৈরি হয়েছিল বলে স্থানীয়দের একাংশের দাবি, সেই পরিবারের বাবা-ছেলের এখন ঠিকানা থানার লকআপ।

তবে তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত নয়। আপাতত পুলিশের হেফাজতে পাশাপাশি দিন কাটছে দু’জনের। বাইরে বদলে যাওয়া রাজনীতি, আর লকআপের ভিতরে পাশাপাশি বসে থাকা বাবা-ছেলে পানিহাটির রাজনীতির পালাবদলের যেন এক প্রতীকী ছবি।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

সংরক্ষণ নিয়ে ফের প্রশ্ন, নাড্ডার বৈঠকের পর মোদির অবস্থান জানতে চায় সিজেপি-‘জাতি নয়, আর্থিক পরিস্থিতিই হোক মাপকাঠি’

 ‘মানুষের চেয়ে বড় কিছু নেই’-নজরুলের প্রয়াণদিবসে মাথাভাঙ্গায় সাম্য-সম্প্রীতির বার্তা, কথায়-গানে স্মরণ বিদ্রোহী কবিকে

নেপালের দুর্যোগে নিখোঁজ সমর, উৎকণ্ঠায় পরিবার-ভিডিও কলে পাশে মুখ্যমন্ত্রী, ‘খোঁজ মিলবেই’ আশ্বাস প্রশাসনের

থানার গেটেই তালা! ‘পুলিশের উপরেই চাপ’ এন্টালির ঘটনায় বিজেপি নেতাকে সাসপেন্ড, বার্তা দলের

মাথায় পুজোর ডালা, গলায় ফুলের মালা-তারাপীঠে মুখ্যমন্ত্রী, কৌশিকী অমাবস্যার আগে ‘মা তারা’র আশীর্বাদ চাইলেন শুভেন্দু

তারাপীঠ মন্দির চত্বরে হাতে মেয়ের নিখোঁজের প্ল্যাকার্ড, এবার মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

Leave a Comment