আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

১৫ অগস্টের পর থেকেই অন্নপূর্ণার টাকা, ভুয়ো আবেদন রুখতে বিডিও-স্তরে সমীক্ষা রাজ্যের

Published on: August 6, 2026
---Advertisement---

কলকাতা, ৬ আগস্টঃ অপেক্ষার অবসান। চলতি অগস্ট মাসের অন্নপূর্ণা যোজনা-র আওতায় প্রাপ্য ৩ হাজার টাকা এই মাসেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছবে বলে জানাল রাজ্য সরকার। সেপ্টেম্বর পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না। তবে সেই সঙ্গে স্পষ্ট বার্তা, যাচাইয়ে অনিয়ম ধরা পড়লে বা ভুল তথ্য দিয়ে আবেদন করলে কোনওভাবেই টাকা মিলবে না।

বুধবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স এবং এমসিসিআই লেডিস ফোরামের এক অনুষ্ঠানে এই ঘোষণা করেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। তিনি জানান, ১৫ অগস্টের পর থেকেই ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পাঠানো শুরু হবে। তবে প্রকৃত প্রাপকদেরই যাতে সুবিধা মেলে, সে জন্য আবেদনপত্রের তথ্য খুঁটিয়ে যাচাই করা হচ্ছে।

মন্ত্রী জানান, অনলাইনে আবেদন জমা পড়ার পর বহু ক্ষেত্রে তথ্যের অসঙ্গতি সামনে এসেছে। কোথাও ভুল তথ্য দেওয়া হয়েছে, আবার কোথাও সাইবার ক্যাফের মাধ্যমে আবেদন করতে গিয়ে প্রকৃত উপভোক্তাদের তথ্য ভুলভাবে নথিভুক্ত হয়েছে। কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ (ব্যাঙ্ক লিঙ্কিং) নিয়েও সমস্যা দেখা দিয়েছে। সেই কারণেই বিডিও স্তরে পূর্ণাঙ্গ সমীক্ষা ও তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।

অনুষ্ঠানে মন্ত্রী প্রশ্ন তোলেন, উচ্চমাধ্যমিক শিক্ষকের স্ত্রী বা যাঁরা আয়কর দেন, তাঁদের পরিবারের সদস্য কেন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন?” তাঁর বক্তব্য, সরকারি সহায়তা শুধুমাত্র আর্থিকভাবে প্রকৃত প্রয়োজন থাকা পরিবারগুলির কাছেই পৌঁছনো উচিত। কোনওভাবেই অযোগ্য ব্যক্তি যাতে এই প্রকল্পের সুবিধা না পান, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর, বিডিও অফিসগুলি ইতিমধ্যেই আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ শুরু করেছে। প্রয়োজন হলে মাঠপর্যায়ে সমীক্ষাও করা হচ্ছে। আবেদনকারীর পারিবারিক আর্থিক অবস্থা, নথিপত্র এবং ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যাচাই শেষে যাঁদের আবেদন সঠিক বলে প্রমাণিত হবে, তাঁদের অ্যাকাউন্টেই ১৫ অগস্টের পর থেকে ধাপে ধাপে অর্থ পাঠানো হবে।

সরকারের আশা, এই প্রক্রিয়ার মাধ্যমে একদিকে যেমন প্রকৃত উপভোক্তারা দ্রুত আর্থিক সহায়তা পাবেন, তেমনই ভুয়ো আবেদন ও অনিয়মও অনেকটাই রোখা সম্ভব হবে। ফলে অন্নপূর্ণা যোজনার সুবিধা সঠিক মানুষের হাতেই পৌঁছবে বলে মনে করছে প্রশাসন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment