আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শেষ ম্যাচে টান: আহমেদাবাদে আজ ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত লড়াই

Published on: December 19, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৯ ডিসেম্বরঃ ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ আজ। সিরিজের ফলাফলে ভারতের হারের সম্ভাবনা নেই। শেষ ম্যাচে দু’রকম ফলাফল হতে পারে—হয়ে যাবে ভারত জিতবে বা সিরিজ ড্র হবে। সিরিজ জিতেই শেষ করার লক্ষ্য মেন ইন ব্লু’র। অন্যদিকে, সিরিজ ড্র করতে মরিয়া প্রোটিয়া দল। কুয়াশার কারণে লখনউয়ে আগের ম্যাচ ভেস্তে যায়। বর্তমানে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে। শুক্রবার আহমেদাবাদে সিরিজ জয় নিশ্চিত করতেই মাঠে নামছে সূর্যকুমাররা।

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে জিতেছে। ওডিআই সিরিজে হার সত্ত্বেও টি-২০ সিরিজে সমতা আনতেই চাইছে আইডেন মার্করামরা। শেষ ম্যাচে ভারত জিততে ব্যর্থ হলে সমালোচনার মুখে পড়তে পারেন গৌতম গম্ভীর। টি-২০ বিশ্বকাপের আগে ভারতের দলকে কিছু অভ্যন্তরীণ সমস্যার মোকাবিলা করতে হচ্ছে।

সঞ্জু স্যামসনকে লোয়ার অর্ডারে পাঠিয়ে শুভমান গিলকে ওপেন করার সিদ্ধান্ত ফ্লপ প্রমাণিত হয়েছে। চতুর্থ টি-টোয়েন্টির আগে গিলের গোড়ালিতে চোট পড়ে, যা শেষ ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত করে দিয়েছে। সেক্ষেত্রে স্যামসনকে পুনরায় ওপেনিংয়ে ফিরিয়ে আনা হতে পারে।

সূর্যকুমার যাদবের ফর্ম নিয়েও উদ্বেগ রয়েছে। শেষ ২০টি ম্যাচে তিনি কোনো অর্ধশতরান করতে পারেননি। বিশ্বকাপের আগে এই বিষয়টি ভারতীয় দলের জন্য চিন্তার বিষয়। ওপেনার অভিষেক শর্মা, মিডল অর্ডারে তিলক ভার্মা নিয়মিত রান করছেন। হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে দলকে শক্তিশালী করতে পারফর্ম করছে। বোলিং বিভাগে ভরসা জুগাচ্ছেন বরুণ চক্রবর্তী। পেস বোলিংয়ে হর্ষিত রানা ও অর্শদীপ সিংও ভালো ছন্দে রয়েছেন। ব্যক্তিগত কারণে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলেননি বুমরাহ, কিন্তু শেষ ম্যাচে তিনি আবার দলে যোগ দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার টি-২০ দলে ধারাবাহিকতার অভাব লক্ষ্য করা যাচ্ছে। কখনও তারা প্রচুর রান করছে, আবার কখনও একশো রানের গণ্ডিও অতিক্রম করতে পারছে না। ব্যাটিংয়ে সমস্যা, বিশেষ করে মিডল অর্ডারে পাওয়ার হিটারের অভাব স্পষ্ট।

আজকের ম্যাচ সন্ধ্যা ৭টায় শুরু হবে। সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টসে। শেষ ম্যাচের ফলাফল ভারতের জন্য সিরিজ জয় নিশ্চিত করবে, অন্যদিকে প্রোটিয়াদের জন্য সম্ভাব্য সমতার পথ খুলে দেবে। শেষ ম্যাচটি ভারতীয় দলের জন্য কৌশলগত এবং মানসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে টি-২০ বিশ্বকাপের আগে দলের ছন্দ ও আত্মবিশ্বাস যাচাই করার জন্য।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment