আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘পাঁচ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়’, কোলাঘাট থেকে এক লক্ষ কোটির নতুন প্রকল্পের প্রতিশ্রুতি গড়কড়ির

Published on: November 26, 2026
---Advertisement---

কলকাতা, ২৬ নভেম্বরঃ সড়ক শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছনোর মাধ্যম নয়, অর্থনীতিরও অন্যতম চালিকাশক্তি। রাস্তা যত উন্নত হবে, ততই বাড়বে ব্যবসা-বাণিজ্যের পরিসর, আসবে বিনিয়োগ, তৈরি হবে কর্মসংস্থানের নতুন সুযোগ এই বার্তাকেই সামনে রেখে বাংলার জন্য উন্নয়নের বড়সড় প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি। বৃহস্পতিবার কোলাঘাটে সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মঞ্চ থেকে তাঁর ঘোষণা, আগামী পাঁচ বছরে পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামোকে আমেরিকার মতো উন্নত করে তোলা হবে। শুধু তা-ই নয়, রাজ্যের জন্য আরও এক লক্ষ কোটি টাকার প্রকল্পের আশ্বাসও দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে কার্যত ডবল ইঞ্জিন সরকারের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী।

এ দিন কোলাঘাটের অনুষ্ঠান থেকে প্রায় ২৭ হাজার কোটি টাকার বিভিন্ন সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কথা ঘোষণা করেন গড়কড়ি। তাঁর বক্তব্যে বারবার উঠে এসেছে উন্নত যোগাযোগ ব্যবস্থার সঙ্গে অর্থনৈতিক অগ্রগতির সম্পর্ক। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, রাস্তা ভাল হলে ব্যবসা বাড়বে, গড়ে উঠবে নতুন নতুন টাউনশিপ। বাড়বে মূলধনী বিনিয়োগ। আর বিনিয়োগ বাড়লে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, কমবে দারিদ্র। তাঁর আশ্বাস, বাংলার উন্নয়নে অর্থের কোনও অভাব হতে দেওয়া হবে না।

গড়কড়ির কথায়, ‘‘বাংলার বিকাশে যত টাকা লাগে, তত দেব। আপনারা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন।’’ নিজের দফতরের অর্থ বরাদ্দের ক্ষমতা বোঝাতে পৌরাণিক ‘অক্ষয় পাত্র’-এর প্রসঙ্গও টানেন তিনি। অর্থাৎ, রাজ্যের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের সাহায্যের দরজা খোলা থাকবে বলেই বার্তা দিতে চেয়েছেন মন্ত্রী।

শুধু কয়েকটি বড় শহর নয়, গোটা রাজ্যকে সড়কপথে আরও নিবিড় ভাবে জুড়ে দেওয়ার পরিকল্পনার কথাও শুনিয়েছেন তিনি। গঙ্গাসাগর, নামখানা, বীরভূম, ফরাক্কা, বহরমপুর থেকে শিলিগুড়ি রাজ্যের বিভিন্ন প্রান্তকে উন্নত সড়ক যোগাযোগের আওতায় আনার লক্ষ্য তুলে ধরেন গড়কড়ি। তাঁর দাবি, উন্নত পরিকাঠামো তৈরি হলে বাংলার অর্থনীতির ছবিও বদলাবে। ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে বাংলার ‘বুলেট ট্রেন’ আরও গতি পাবে বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শুরুতেই ২০১৪ সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের ক্ষমতায় আসার প্রসঙ্গ টেনে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন গড়কড়ি। জল, বিদ্যুৎ, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থাকে দেশের অগ্রগতির গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা যায় তাঁর গলায়।

তবে উন্নয়নের এই বিপুল প্রতিশ্রুতির রাজনৈতিক তাৎপর্য নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বাংলায় পরিকাঠামো উন্নয়নের বার্তা আরও জোরালো করতে চাইছে বিজেপি। রাজ্যের ৪২টি লোকসভা আসনেই জয়ের লক্ষ্যের কথা ইতিমধ্যেই বলেছেন মুখ্যমন্ত্রী। সেই লক্ষ্য পূরণে উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানকে সামনে রেখে জনসমর্থন ধরে রাখার কৌশল নেওয়া হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

অন্য দিকে, বিরোধীদের হাতে রয়েছে এসআইআর-সহ একাধিক রাজনৈতিক ইস্যু। সেই আবহে কোলাঘাটের মঞ্চ থেকে গড়কড়ির একের পর এক আর্থিক প্রতিশ্রুতি নিছক পরিকাঠামো উন্নয়নের ঘোষণা, নাকি তার সঙ্গে মিশে রয়েছে আগামী লোকসভা ভোটের রাজনৈতিক অঙ্ক সেই প্রশ্নও উঠছে। আপাতত কেন্দ্রের প্রতিশ্রুতির দিকে তাকিয়ে রাজ্যবাসী। ঘোষিত প্রকল্পগুলি কত দ্রুত বাস্তবায়িত হয়, শেষ পর্যন্ত তার উপরেই নির্ভর করবে বাংলার সড়ক-উন্নয়নের স্বপ্ন কতটা বাস্তবের মাটিতে পৌঁছয়।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

ভূমি সংস্কার নিয়ে কোচবিহারে শুভেন্দুর মন্তব্যে তীব্র বিতর্ক! ‘জমিদারদের স্বার্থরক্ষাই বিজেপির লক্ষ্য’, পাল্টা তোপ বামেদের

বাংলার সড়ক-মানচিত্রে বড় বদলের প্রতিশ্রুতি! ২৭ হাজার কোটির প্রকল্পে উত্তর-দক্ষিণে সংযোগের নতুন দিশা

মাথাভাঙায় ই-অটো ও ভটভটির মুখোমুখি সং/ঘর্ষ, গুরুতর আ/হত তিন যাত্রী! আশঙ্কাজনক একজন

ঝাড়ু হাতে স্বচ্ছতা অভিযানে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু, রাসমেলা ময়দান ও মদনমোহন মন্দির চত্বরে সাফাই

শিলিগুড়িতে পুলিশের হেফাজত থেকে পালাল ডাকাতি মামলার অভিযুক্ত, হোটেলের বাথরুমের জানলা ভেঙে উধাও!

আচমকাই বদলে যেতে পারে ভাগ্য, কোন রাশির জীবনে নতুন মোড়?

Leave a Comment